অনেকে মনে করতে পারেন, এটা বোকার মত প্রশ্ন। হ্যা হতে পারে। কিন্তু তারপরও আমি আবার প্রশ্ন করব মানুষ কি?
প্রথমত, মানুষ একধরণের প্রানি। কিন্তু আসলেই কি প্রানি। না অন্য কিছু।
ধর্মমতে মানুষ সৃষ্টির সেরা জীব। আসলেই কি মানুষ সৃষ্টির সেরা জীব। হ্যা হতে পারে সেরা জীব। কিন্তু সেরা জীবের যে গুণ থাকা দরকার তা কি আছে মানুষের মধ্যে। মনে হয় আছে , না নেই। আসলেই নেই। সেরা জীব হতে হলে অবশ্যই সব ধরণের ভাল গুণাগুণ থাকার দরকার। কিন্তু কই?
যেমন ক্লাসের একটি ছেলের প্রথম হতে হলে কি করতে হবে? তাকে অবশ্য সকল বিষয়ে সবচেয়ে বেশি বা ভাল ভাল নাম্বার পেতে হবে, তবেই সে প্রথম হতে পারবে।
তেমন মানুষ হতে হলেও আমাদের সবচেয়ে বেশি নাম্বার পেয়ে তারপর মানুষের খাতায় নাম লেখাতে হবে।
আমি মনে হয় প্রশ্নের বাইরে কথা বলেে ফেলছি। যাইহোক, মানুষ কি এটা নিয়ে আমার কোন পড়াশোনা নাই। কিন্তু আমার পর্যবেক্ষণ ক্ষমতায় যা দেখেছি সেটা উল্লেখ করতে বাধা নেই।
মানুষ একধরণের অতি নিম্নমানের প্রানি। যারা নিজেদের উচ্চশ্রেণী হিসিবে প্রকাশ করতে চায়। কিন্তু তারা কি জানে তাদের চেয়ে অন্য সকল প্রানি উপরে। কিন্তু তারা অতি সৎ ও ভদ্র জাতি বলে যুদ্ধ বাধায় না। অন্যান্য এমন কিছু প্রানি আছে যারা নিজের মধ্যে অতি সুন্দর সম্পর্ক বজায় রাখে। কিন্তু মানুষ সেটা পারে না।
মানুষ অতি লোভী প্রানি। কারণ আমরা সবাই জানি যত পাই তত চাই। কিন্তু অন্য প্রানিদের দিকে তাকালে দেখা যাবে তাদের পেট ভরতে যতটুকু লাগে তার চেয়ে বেশি তাদের চাই না। তাদের দরকার নেই। কিন্তু মানুষেরা কি করছে সম্পদের পাহাড় গড়ে তুলছে একদিকে, অন্যদিকে কিছু মানুষ না খেয়ে মরে যাচ্ছে। একদিকে শক্তিশালী দেশগুলো দুর্বল দেশে আঘাত করছে। কিন্তু অন্য প্রানিরা সেটা করে না। যদিও বাঘ-সিংহ বা কিছু নিশাচর বা মাংসাসী প্রানি যারা মাংস ভক্ষণ করে তারা অন্য প্রানির উপর আঘাত করে। কিন্তু তাদের এ ছাড়া উপায়ও নাই। কিন্তু মানুষেরা ই্চ্ছে করলে অন্য মানুষকে আঘাত না করলেও ক্ষতি নেই্।
-------------------------
চলবে
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



