somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অগল্প: মেঘের সাথে কথোপকথন

১৪ ই জুন, ২০১৬ রাত ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ছেলে একবার গেল আকাশ ভ্রমণে, তার বহু দিনের ইচ্ছে পাখির মত উড়বে। তো উড়তে উড়তে এক সময় সে ক্লান্ত হয়ে গেল। কিন্তু তখন সে কিভাবে নিচে নামবে সে চিন্তা চিন্তা করতে করতে মেঘের সাথে দ্রিম করে বাড়ি খেল।
মেঘ তখন তাকে বলল, এই ছেলে, দেখে চলতে পার না?
সে কিছুক্ষণ কিছু বলল না। মেঘ বিরক্ত হয়ে বলল, কালা নাকি?
সে মাথা নাড়ল।
তাহলে কী কথা তোমার ভিতর থেকে টেনে বের করতে হবে?
তখন বলল, আপনার কথা শুনে আমার ভিতরে সবকিছু আটকে গেছিল।
কেন, কেন?
মেঘেরা যে কথা বলে এটা তো জানতাম না।
তোমরা অনেক কিছুই জান না। কিন্তু ভান কর বেশি। আমি কথা বলতে পারি, এটা ছোট একটা বাচ্চাও জানে। তারা আমাকে দেখে হাসে, আবার কাঁদেও।
কিন্তু আমি তো কোনদিন আপনাদের কথা শুনি নি।
তা কিভাবে শুনবে, বড় হয়ে তো একটা আস্ত বলদ হয়েছো। তোমাকে তো ছোট বেলা থেকেই দেখছি। ৬ মাস বয়সে একবার আমাকে বললে, বড় হয়ে বেড়াতে আসবে। আসলে, কিন্তু আমাকে চিনো না।
ছেলেটি, তার দিকে তাকিয়ে ভাবতে লাগল, আসলেই কি সে এমন কোন প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু মনে পড়ছে না কেন?
কি হল? কি ভাবছ?
ভাবছি না, মনে করার চেষ্টা করছি। আসলেই কি আপনাকে কিছু বলেছিলাম কিনা।
ঐ যে বললাম না, বড় হয়ে ভোঁদাই হয়েছ।
আপনি কিন্তু গালি দিচ্ছেন।
গালি নয়, সত্যি টা বলছি। ছোটবেলা সবকিছুই তুমি জানতে, বড় হতে থাকলে আর সবকিছু গুলিয়ে ফেললে।
ছোটবেলায় তো আমি কিছুই জানতাম না।
জানতে জানতে। এখন সব ভুলে আবার স্কুলে ভর্তি হয়েছ। স্কুলে কি আর শিখবে? সেখানে তোমার মত বলদ সব। যত্তসব।
এইসব আপনি কি বলছেন?
হয়েছে হয়েছে, অনেক ন্যাকামি করেছ। কিছু কি বলবে?
না। বলার কিছু নেই।
অথচ তখন কতকিছুই বলতে। এখন তোমার মাথায় কি কিছু আছে? নেই, জানতাম। থাকবেও না। কারণ কি জান?
আমার মাথায় অনেক কিছুই আছে।
ঘোড়ার গু আছে।
দেখুন, আপনি কিন্তু অতিরিক্ত বক বক করছেন।
আমার কাজই হল, ভোঁদাই টাইপ মানুষে সাথে মজা নেওয়া।
সবাই কি ভোঁদাই?
সবাই হবে কেন? দুই-এক জন তো ভাল আছে।
তারা কে?
তাদের তুমি চিনবে না।
কারণ কি বলেন?
তোমার মগজ থেকে ধীরে ধীরে সমস্থ জ্ঞান ফেলে দিয়ে যত্তসব ফালতু জিনিস-পত্র ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাই ,.....
আপনি এমন ভাব নিচ্ছেন যেন, সবজান্তা।
এই সব জানতে সবজান্তা হতে হয় না। চোখ-কান খোলা রাখলেই হয়।
আমার সব খোলাই আছে।
এটাই তো সমস্যা, সবকিছুতো খোলা রাখতে বলি নি, বলেছি চোখ-কান। সব খোলা রাখ বলেই আজ তোমার এই অবস্থা।
আমি বাড়ি যাব।
তা যাও না।
কিন্তু আমি তো এখানে আটকা পড়েছি।
আমি তোমাকে সাহায্য করব। কিন্তু ছোট-বেলার সমস্থ জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। ঠিক আছে।
ছোটবেলায় কি জানতাম, সেটাই তো মনে নেই।
আমি মনে করিয়ে দেব।
তাহলে ঠিক আছে। এখন আমাকে বাড়ি পৌছে দ্যান।
মেঘের গর্জন শুরু হল। একটু পর ঝপঝপ করে বৃষ্টি পড়তে শুরু করল। ছেলেটি বৃষ্টিকে রশির মত ধরে ধরে নিচে নামতে থাকে, আর ভাবে তাকে কি জ্ঞান অর্জন করতে হবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ রাত ২:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×