somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়া যা যা হারালেন

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দশম সংসদের অধিবেশনে খালেদা জিয়াকে এই ভূমিকায় আর দেখা যাবে না। নতুন সরকার গঠিত হওয়ার পর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বিরোধীদলীয় নেতার পদের পাশাপাশি মন্ত্রীর পদমর্যাদায় পাওয়া সরকারি সুযোগ-সুবিধাও হারাবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়ার জন্য প্রযোজ্য সুযোগ-সুবিধা বাতিল করা হবে। আগামীকাল বৃহস্পতিবার দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সাংসদদের শপথ অনুষ্ঠিত হবে। এর পরপরই সরকার গঠন হবে।

১৯৯১ সালের পর থেকে খালেদা জিয়া হয় প্রধানমন্ত্রী, না হয় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে এ ধরনের সরকারি সুযোগ-সুযোগ পেয়ে আসছিলেন। কিন্তু এবার বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনে খালেদা জিয়া অংশ না নেওয়ায় এ ধরনের সরকারি সুবিধার বাইরে চলে যাচ্ছেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পদটি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার। বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধাও মন্ত্রীর মতো পান। তাঁকে ঢাকা মহানগর পুলিশ থেকে একজন হেড কনস্টেবল, একজন নায়েক ও ছয়জন কনস্টেবলসহ মোট আটজন হাউস গার্ড দেওয়া হয়। এর বাইরে বিশেষ শাখা (এসবি) থেকে দুজন গানম্যান পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। পুলিশ জানিয়েছে, বর্তমানে যেহেতু তিনি বাসার বাইরে বের হচ্ছেন না, তাই পুলিশ প্রটেকশন উঠিয়ে নেওয়া হয়েছে। তবে এসবির গানম্যান রয়েছে।

বিরোধীদলীয় নেতা সরকারি একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারি একান্ত সচিব (এপিএস), দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন বাহক, দুজন এমএলএসএস ও একজন বাবুর্চি পেয়ে আসছিলেন। গাড়ির সুবিধাও পেয়ে থাকেন বিরোধীদলীয় নেতা। তবে খালেদা জিয়া সরকারি বাসায় থাকেন না।

বিরোধী দলের প্রধান বেতন পান ৫৩ হাজার ১০০ টাকা। এ ছাড়াও চিকিৎসা, ভ্রমণসহ অন্যান্য ক্ষেত্রেও সুবিধা পেয়ে থাকেন। বিরোধীদলীয় নেতার পদ হারানোর ফলে খালেদা জিয়া এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

তবে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, সরকার চাইলে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা দিতে পারে।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় চূড়ায়

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫০

পাহাড় চূড়ায়
সাইফুল ইসলাম সাঈফ

সে এখন পাহাড় চূড়ায়
স্বপ্ন ছোঁয়া বিজয়ী!
চোখে দেখা প্রথম উল্লসিত
একটি পণ্য বিক্রয় করে হাজার টাকা-
লাভ করে কী যে খুশি!
কিন্তু এখন তার মাসে আয় কোটি
তবুও সে হয় না তৃপ্ত... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×