সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ওবামা কৌতুক করে বলেন, “এটাই ছেলেদের সর্বোচ্চ সুযোগ, যদি পারে তবে মন জয় করুক আমার মেয়ের।”
সাক্ষাৎকারে ওবামা ও ফার্স্টলেডি মিশেল তাঁদের পারিবারিক জীবনের অনেক আবেগময় অনুভূতি প্রকাশ করেন।
বুধবার সাক্ষাৎকারের অংশিবেশেষ প্রকাশ করে সংবাদ মাধ্যমটি।
সাক্ষাৎকারে ওবামা দম্পতি জানান, সাড়ে চৌদ্দ পেরোনো মালিহাকে মুঠোফোন কিনে দিয়েছেন তারা!
সেল ফোনে মালিহা কারও সঙ্গে কথা (প্রেম) বলবে- সাক্ষাৎকার গ্রহণকারীদের পক্ষ থেকে এমন আশঙ্কা করা হলে, মিশেল বলেন, তিনি কন্যাকে অনেক লম্বা সময় ধরে জীবনের শিক্ষা দিয়েছেন!
মিশেল বলেন, “যেহেতু প্রেসিডেন্ট পরিবারের কিছু রীতি-নীতি মানতে হয়, তাই আমরা মালিহাকেও পর্যবেক্ষণ করবো।
উদাহরণ টেনে মিশেল বলেন, “ধরুন, আপনি যদি কারও সঙ্গে কথা বলেন, তাহলেতো আমরা জিজ্ঞেসই করবো বা বুঝতে পারবো এটাকি সহপাঠীর সঙ্গে শিক্ষা সংক্রান্ত কথা নাকি অন্য কিছু!”
বারাক ওবামা বলেন, “মালিহা কখনোই ভালো মিথ্যাবাদী ছিল না অর্থাৎ কারও সঙ্গে কথা বললে সে আমাদের জানাবেই।”
ওবামা বলেন, “তাছাড়া ছেলেদের কল দেয়ার প্রাথমিক সময়ও খুব সফলভাবে পেরিয়ে গেছে মালিহা।”
ওবামা কৌতুক করে বলেন , “তবু, এ ধরণের উদ্দীপক থেকে তার মানসিকতাকে সুরক্ষায় অনেক গোপন প্রতিরক্ষা ব্যবস্থা ছিল।”
এ সময় ওবামা দম্পতি তাঁদের বৈবাহিক জীবনের ২০ বছর নিয়েও খোলামেলা অনুভূতি ব্যক্ত করেন।
ওবামা বলেন, “জীবনে সবসময়ই উত্থান-পতন আসে। অনেক কঠিন সময় পেরোনোর সময় কিন্তু এই স্বামী বা স্ত্রীই আপনাকে যথেষ্ট সম্মান ও গভীর ভালোবাসায় আঁকড়ে রাখবে।”
মিশেল ওবামা বলেন, “আমি আমার স্বামীর কাছ থেকে জীবনে অনেক কিছু শিখেছি। তাকে পর্যবেক্ষণ করে বুঝেছি যে, কিভাবে কাজের উপর সম্পূর্ণ পরিশ্রম ও অধ্যবসায় ঢেলে বিজয়ী হতে হয়। কিভাবে অন্যের ভালোবাসার প্রতিদান দিতে হয়।”
স্বামী-স্ত্রীর পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাস জীবনে সাফল্যের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে বলে মন্তব্য করেন ওবামা দম্পতি।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



