somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হুসাইন আজাদ
জীবনতো একটাই। হাজারো স্বপ্নের ভীড়ে জ্বলজ্বল করে দুঃসাহসিক স্বপ্ন- মানুষ হবার। আমরা মানুষ হতে চাই। যাকে সবাই মানুষ জ্ঞান করে, এমনকি মহাকালও।

৪০ দিনে ৪২ পাষণ্ডের ধর্ষণ : ন্যায়বিচারের অপেক্ষায় ১৬ বছর!

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন ফুলির (ছদ্মনাম) বয়স ১৬। ইচ্ছের ডানা মেলে ওড়ার ওই বয়সেই সমাজের এক শ্রেণীর মানুষরূপী কীটের বর্বরতার শিকার হন তিনি!

অবিশ্বাস্য হলেও পৃথিবীর বর্তমান সভ্যতা এতোই উঁচু (!) স্তুরে পৌঁছেছে যে, টানা ৪০ দিন ৪২ জন পাষণ্ড বর্বর পাশবিকতা চালায় ফুলির উপর!

কেরালায় (ভারতের দক্ষিণের রাজ্য) ঐ ঘটনাটি ‘সুর্য্যনেলি ধর্ষণ’ মামলা হিসেবে পরিচিত।

গ্রামে বাবা-মার সঙ্গে থাকতেন ফুলি। কিন্তু সামাজিক জীবের পাশবিকতার শিকার হয়ে উল্টো অভিজাত শ্রেণীর প্রতিবেশিদের বিদ্রুপ আর অত্যাচারের মুখে এলাকাই ছাড়তে হয় তাদের!

সমাজের এমন ভয়ানক রোগ ‍আর ঔষধের শিকার ফুলির জীবন নিয়ে ভারতের একটি সংবাদ মাধ্যম এমনই প্রতিবেদন প্রকাশ করে।

সমাজের প্রতি ক্ষোভ ঝেড়ে ফুলির বাবা বলেন, “সে সময় কেউ সান্ত্বনা দেওয়া তো দূরে থাক, আমাদের গ্রহণই করেনি! যখন কেউ আমাদের দেখতো, অবহেলা করে চলতো! আমরা গৃহবন্দী হয়ে পড়েছিলাম তখন!”

ফুলির বাবার বক্তব্যের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি উল্লেখ করে, ফুলি তখন কিশোরী, বাসের এক হেলপার তাকে অপহরণ করে নিয়ে যায়, তারপর ধর্ষণ করে! ঐ হায়েনার পর অন্য পশুরাও ফুলির উপর ঝাঁপিয়ে পড়ে!

সংবাদ মাধ্যম জানায়, ঐসব হায়েনাদের মধ্যে কেরালার বর্তমান সময়ের অনেক জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিও রয়েছেন।

ফুলির বাবা বলেন, “সর্বস্ব কেড়ে আমার মেয়েকে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়, বাড়ি ফেরার মতো কোনো পথ ছিল না ওর! মেয়ের আঘাত এতোই ভয়ানক ছিল যে, না সে বসতে পারছিল, না দাঁড়াতে পারছিল!

সংবাদ মাধ্যম আরও জানায়, ১৯৯৯ সালে কেরালার বিশেষ আদালতে এ ঘটনায় প্রথম নারী নির্যাতন মামলা দায়ের করা হয়।

ঐ সময় ৩৫ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। কিন্তু ৩ বছর পর কেরালার সর্বোচ্চ ‍আদালত আশ্চর্যজনকভাবে ঠিক তার উল্টো রায় দেয়। মাত্র একজনকে দোষী সাব্যস্ত করে।
যদিও ঐ রায়টি অনেক বিতর্কের মুখে পড়েছিল।

সংবাদ প্রতিষ্ঠানটি তাদের প্রতিবেদনে উল্লেখ করে, ২০০৫ সালে ফুলির পরিবার ও রাজ্যের তদন্ত কর্মকর্তা দেশটির সর্বোচ্চ আদালতে কেরালা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন।

কিন্তু সেই আপিলের শুনানি আজও শুরু হয়নি!

পিতামাতার পেনশনে চলা পরিবারের এক মাত্র অবলম্বন ফুলিকে সরকারের একটি বিভাগে পিওনের চাকরি দেওয়া হয়েছিল।

কিন্তু গত ফেব্রুয়ারিতে অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাকে বরখাস্ত ও গ্রেফতার করা হয়!

ফুলির সহকর্মী ও নিকটাত্মীয়রা জানান, প্রভাবশালী ও জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত রাখার জন্যই ফুলিকে হয়রানি করা হচ্ছে।

তবু, ফুলির পরিবার আশা করছে, একদিন ঠিকই ন্যায়বিচার পাবে সমাজের অবিচারের শিকার সংগ্রামী ফুলিরা!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×