somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হুসাইন আজাদ
জীবনতো একটাই। হাজারো স্বপ্নের ভীড়ে জ্বলজ্বল করে দুঃসাহসিক স্বপ্ন- মানুষ হবার। আমরা মানুষ হতে চাই। যাকে সবাই মানুষ জ্ঞান করে, এমনকি মহাকালও।

প্রিন্স হ্যারিকে ‘শিয়াল’ বললেন তালেবান নেতা

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রিটেনের রাজকীয় সেনাবাহিনীর সদস্য ও ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স হ্যারিকে ‘শিয়াল’ বললেন আফগানিস্তানের তালেবান নেতা গালবুদ্দীন হেকমতিয়ার।

প্রখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে হেকমতিয়ার ব্রিটেনকেও ‘ভীতু’ বলে উল্লেখ করেন।

‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত তালেবান সেনাপতি হেকমতিয়ার বলেন, “উন্মাদ হ্যারি ও তার দেশ কোনো কারণ ছাড়াই নিরপরাধ ‍আফগানদের হত্যা করছে।”

আগামী ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহারের কথা রয়েছে ব্রিটেনের।
এ কথার সূত্র ধরে হেকমতিয়ার শপথ করে বলেন, “তার আগেই অনেক ব্রিটিশ সেনাকে হত্যা করবো আমরা।”

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের একটি পাহাড়ি ঘাঁটির গোপন স্থান থেকে দেয়া সাক্ষাৎকারে হেকমতিয়ার বলেন, “ব্রিটেন হোয়াইট হাউজকে খুশি করার জন্য শুধু শুধু এই অবিচারমূলক সংঘাতে নিজেকে জড়িয়েছে।”

“কিন্তু আফগানিস্তানে রক্ত আর সম্পদ হারানো ছাড়া ব্রিটেন কিছুই অর্জন করতে পারেনি” বলে দাবি করেন এই পলাতক নেতা।

তালেবান নেতা হেকমতিয়ার আরও বলেন, “আমার বুঝে আসে না, শুধু মার্কিন কর্তাদের খুশি করতে কিভাবে ব্রিটেনের জনগণ তাদের ছেলেদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।”

প্রিন্স হ্যারিকে উদ্দেশ্য করে হেকমতিয়ার আরও বলেন, “ব্রিটিশ যুবরাজ আফগানিস্তানের নির্দোষ লোকদের মারতে উন্মাদের মতো ছুটে এসেছেন। তিনি চক্ষুলজ্জা বিসর্জন দিয়ে ‘মুজাহিদদের’ হত্যা করতে হেলিকপ্টার থেকে রকেট নিক্ষেপ করছেন!”

ব্রিটিশ যুবরাজকে ইঙ্গিত করে হেকমতিয়ার বলেন, “তিনি এই সাধারণ বিষয় জানেন না যে আফগানিস্তানের সিংহদের মারা অতো সহজ নয়! কারণ, শিয়াল কখনো সিংহ মারতে পারে না!”

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে তালেবান যোদ্ধাদের হামলার কথা উল্লেখ করে হেকমতিয়ার বলেন, “ওই হামলার সময় হ্যারি নিজেই শিকারে পরিণত হয়েছিলেন এবং নিজেকে লুকানোর জন্য একটি গর্ত খুঁজছিলেন তিনি!”

হেকমতিয়ার বলেন, “ব্রিটিশরা অষ্টাদশ ও উনবিংশ শতকের স্বপ্ন দেখছেন। তারা ভাবছেন, ঐ সময়ের মতো ভাইসরয়ের মতো প্রতিনিধি নিয়োগ করে তাদের যুবরাজ পাঠিয়ে মানবতাকে খুন করবেন! তারপর অতীত সময়ের মতো শয়তানের আইন চালাবেন তাদের স্বপ্নের ‘উপনিবেশ’ রাজ্যে!

বিশেষ এই সাক্ষাৎকারটি মঙ্গলবার রাতে ভিডিও আকারে প্রকাশ করে ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×