somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হুসাইন আজাদ
জীবনতো একটাই। হাজারো স্বপ্নের ভীড়ে জ্বলজ্বল করে দুঃসাহসিক স্বপ্ন- মানুষ হবার। আমরা মানুষ হতে চাই। যাকে সবাই মানুষ জ্ঞান করে, এমনকি মহাকালও।

‘মারাত্মক’ স্বাস্থ্য জটিলতায় শ্যাভেজ

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ অস্ত্রোপচারের পর ‘মারাত্মক’ শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন।

শুক্রবার এক বিবৃতিতে দেশটির তথ্যমন্ত্রী আর্নেস্টো ভিলেগাস জানান, “অস্ত্রোপচারের পর ওঠা-নামা করছে শ্যাভেজের শ্বাসযন্ত্র।”

এর আগে, বুধবার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছিলেন, “শ্যাভেজের ‘চেতনা’ আছে।”
এমনকি ভেনিজুয়েলার রাজনীতি নিয়ে যখন কথা হচ্ছিল তখন প্রেসিডেন্ট তার হাত শক্ত করে ধরেছিলেন বলেও জানিয়েছিলেন মাদুরো।

১১ ডিসেম্বর কিউবার হাভানায় চতুর্থ বারের মতো ক্যান্সারের অস্ত্রোপচার করতে যান শ্যাভেজ। কিন্তু অস্ত্রোপচারের পরই শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত হন ৫৮ বছর বয়সী এই সমাজবাদী নেতা।

আগামী ১০ জানুয়ারি ৪র্থ বারের মতো প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের কথা রয়েছে শ্যাভেজের।

ক্যান্সারের অস্ত্রোপচারের পর জনসম্মুখে দেখা যায়নি শ্যাভেজকে। এ কারণে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।

এমনকি শ্যাভেজ ‘আর নেই’ বলেও গুজব রটানো হয়।

তবে, ভিলেগাস তাঁর বিবৃতিতে প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে দেশবাসীকে অনুরোধ জানান।

শ্যাভেজের শারীরিক অবস্থা নিয়ে গুজব ঠেকাতে সার্বক্ষণিক তথ্য দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভেনিজুয়েলার সরকার।

বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট (স্পিকার) দিওসদোদো ক্যাবেলোও শ্যাভেজের সঙ্গে দেখা করতে হাভানায় যান।

‘শেষ পর্যন্ত পুনর্নিবাচনই দিতে হবে’ বলে বিরোধীদের মন্তব্যের জবাবে ক্যাবেলো জানান, “আমরা কী করবো তা আমরা খুব ভালো করেই জানি!”

তবে, তথ্যমন্ত্রীর সর্বশেষ এই বিবৃতি প্রেসিডেন্টের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানালেও আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ‘প্রেসিডেন্টের শপথ গ্রহণের’ ব্যাপারে কোনো আগাম মন্তব্য করেনি।

এ দিকে, শ্যাভেজের স্বাস্থ্যের অবনতির সঙ্গে সঙ্গে সমাজবাদী আন্দোলনে ফাটল ধরেছে বলে বিরোধীদের বক্তব্য উড়িয়ে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাদুরো এবং স্পিকার কাবেলো।

বৃহস্পতিবার কিউবা থেকে কারাকাসে ফিরে মাদুরো বলেন, “আমরা আগের চেয়ে অনেক বেশি ঐকবদ্ধ্য।”
মাদুরো জানান, “জনগণের সঙ্গে থাকার জন্য কমান্ডার শ্যাভেজের সামনে আমরা শপথ নিয়েছি।”

শুক্রবারে দেয়া তথ্যমন্ত্রী ভিগেলাসের বিবৃতি অনুযায়ী আগামী ১০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে।

তবে, দেশটির সংসদের স্পিকার কাবেলো সম্প্রতি বলেছেন, প্র্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান পেছানো হতে পারে।

কিন্তু বিরোধীদল বলছে, “সেটা হবে অসাংবিধানিক। তাছাড়া শ্যাভেজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে সঠিক কোনো সংবাদ নেই।”

দেশটির সংবিধান অনুযায়ী, কোনো নির্বাচনে প্রেসিডেন্টের শপথ গ্রহণ নির্ধারিত সময়ে না হলে ‘শপথ গ্রহণ অনুষ্ঠান’ থেকে ৩০ দিনের মধ্যে পুনর্নির্বাচন ডাকতে হবে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×