somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হুসাইন আজাদ
জীবনতো একটাই। হাজারো স্বপ্নের ভীড়ে জ্বলজ্বল করে দুঃসাহসিক স্বপ্ন- মানুষ হবার। আমরা মানুষ হতে চাই। যাকে সবাই মানুষ জ্ঞান করে, এমনকি মহাকালও।

সুন্দর সম্পর্ক গড়তে ৫টি পরামর্শ

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রণয় কিংবা প্রণয়ের হাত ধরে পরিণয়। নর-নারীর অনিন্দ্য সুন্দর সম্পর্কের নাম।
উচ্চবিত্ত, নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত। যেকোনো বিত্তেই এ সম্পর্ক অনেক মধুর।

তবে বিশ্ব-সংসার বাস্তবতাবাদী বলে এ মধুর সম্পর্কেও থাকে মনোমালিন্য, ঝগড়া এমনকি বিচ্ছেদের মতো ঘটনাও। শেষোক্ত শব্দটি উচ্চারণের মতোই নর-নারীর জীবনে মেনে নেওয়া কঠিন। যদিও উন্নত রাষ্ট্রগুলোতে বিচ্ছেদমূলক সম্পর্ককে (ডিভোর্স) সহজভাবে নেওয়ার চেষ্টা করা হয়।

এতো মনোমালিন্যের জের ধরে বিচ্ছেদে গড়ালেও অনেকেই পুরনো সঙ্গীর সঙ্গে ফের সংসার বাঁধতে চান।
কেউ আবার বিচ্ছেদের পর সুখ-দুঃখ ভাগাভাগির জন্য হৃদয়পটে নতুন কারো ছবি অাঁকেন।

সম্প্রতি পরিচালিত যুক্তরাষ্ট্রের অকল্যান্ড ইউনিভার্সিটির একটি গবেষণা ও একই প্রতিষ্ঠানের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক টেরি অর্বাকের লেখা একটি বইয়ে সম্পর্ক ভঙের দোলাচলে স্থিরতা আনতে এসেছে ক’টি উপদেশ।

১৯৮৬ সালের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এমন তিনশ’ ৭৩টি বিবাহিত যুগলের উপর গবেষণা পরিচালিত হয়। গবেষণায় অংশগ্রহণকারী ৪৬ শতাংশ যুগল যারা প্রাথমিকভাবে ডিভোর্স নিয়েছেন এবং ৭১ শতাংশ যুগল যারা দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন, তারা স্বীকার করে নেন সুন্দর সম্পর্ক বজায় রাখতে এ ধরনের সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

গবেষণায় বলা হয়, এসব পদক্ষেপ মেনে নতুন সম্পর্কে জড়ানো যুগলের সংখ্যা ৯০ শতাংশ সফল হয়েছে।

নতুন ও সুখময় সম্পর্কের জন্য ৬ টি পদক্ষেপ শীর্ষক লেখা “Finding Love Again: 6 Simple Steps to a New and Happy Relationship” বইয়ে ৫টি পদক্ষেপ সুনির্দিষ্ট করেন অর্বাক।
বইয়ে অর্বাক বলেন, এ পদক্ষেপগুলোর মধ্যে যদি একটিও কারও মধ্যে থাকে তবে তিনি নতুন করে প্রেমিকা কিংবা স্ত্রীর কাছ থেকে আন্তরিক ভালোবাসা পাবেন।

গবেষণা ও ও অর্বাকের বই অনুযায়ী সুন্দর সম্পর্ক গড়তে ৫টি পরামর্শ :
১. নিজের সম্পর্ক ভাঙনের বিষয় আলোচনা করা থেকে বিরত থাকুন এবং সম্পর্ক ফেরানোর জন্য উপদেশ খুঁজুন :
অনেকেই সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর হতাশ হয়ে যান। নিকটজনতো বটেই অনেক সামান্য পরিচিত ব্যক্তির সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করে হতাশা বাড়িয়ে নেন। সম্পর্ক ভাঙনের সব ধরনের আলোচনা পরিত্যাগ করে কিভাবে ভুল বোঝাবুঝির কারণে ভঙ্গ হওয়া সম্পর্কে ফেরা যায় এ ব্যাপারে উপদেশ খুঁজুন। ভাঙা সম্পর্ক নিয়ে নেতিবাচক চিন্তা না করে নতুন করে সম্পর্ক গোছানোর জন্য ইতিবাচক চিন্তা করুন।

২. পুরাতন অভ্যাস পরিবর্তন করুন :

প্রেমিক কিংবা বিবাহিত জীবন শুরুর আগে আপনার কিছু সাধারণ অভ্যাস থাকতে পারে। যেগুলো আপনিও বোঝেন যে, তা অন্যের কাছে বিরক্তিকর। এসব অভ্যাসগুলো পরিবর্তন করুন অর্থাৎ পরিত্যাগ করুন। এমনকি মোটর সাইকেল চালানোর সময় ফোনে কথা কিংবা ধুমপানের মতো অভ্যাসও ছেড়ে দিন। পুরনো সঙ্গীতো ফিরবেই, আপনি চাইলে নতুন কারও মন জয় করাও সহজ হবে!

৩. অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন পথ খোঁজার জন্য সঙ্গীর সঙ্গে ‍আলোচনা করুন :

অর্থই অনর্থের মূল কথাটি যেমন সত্যি তেমনি অর্থই সব অশান্তির মূল সত্য হতে পারে। শুধু আর্থিক কারণেই জগতের কতো সম্পর্ক ভেঙেছে তা গণনা করা বেশ কঠিনই বটে। তাই পুরনো সঙ্গী ফিরলে অথবা নতুন সঙ্গী জুটলে আর্থিক ব্যাপারটি খুব খোলামেলা আলোচনা করুন। নিজের ভাবনা ও সঙ্গী প্রদত্ত উপদেশ মিলিয়ে সম্পর্কের মতোই সহজ কোনো সমাধান আসতে পারে আপনাদের দ্বৈরথে।

৪.সঙ্গীর সঙ্গে যোগাযোগের পন্থা উন্নতি করুন :

আত্মমর্যাদা এবং পরমর্যাদা দু’টোই অনুভব করতে শিখুন। সঙ্গীর সঙ্গে যোগাযোগের গতানুগতিক পন্থা ছেড়ে নতুন এবং উন্নততর পন্থা অবলম্বন করুন। ইতিবাচক আচরণ, পারস্পরিক আলোচনা ও পরামর্শ পুরনো কিংবা নতুন সঙ্গীকে আপনার প্রতি দুর্বল করবেই।

৫. ঝামেলা এড়িয়ে চলুন :

গ্রামীণ সমাজে একটি প্রবাদ চালু আছে। হাঁড়ি একসঙ্গে থাকলে বাড়ি খাবেই। তেমনি একই ছাদের তলায় বাস করলেও মাঝেমধ্যে মনোমালিন্য হবে। তবে এসব সাধারণ ঝামেলা ইতিবাচক পন্থায় এড়িয়ে চলুন। আগুনে ফুঁ দিলে যেমন আগুন বাড়ে তেমনি সাংসারিক কলহেও নেতিবাচক মন্তব্য বা আচরণ তা বাড়িয়ে দেবে। সুতরাং ঝামেলা এড়িয়ে চলুন, জীবন এবং সংসারকে ভালোবাসুন।

নতুন গান অথবা পুরাতন গান, যা-ই আপনার স্বরে বাজুক, তাতে যদি সত্যিই নতুনত্ব থাকে তবে তা ভালো লাগতেই হবে। তেমনি সম্পর্কের মধ্যে নতুন ইতিবাচক আচরণও সঙ্গীর মন জয় করতে পারবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×