somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হুসাইন আজাদ
জীবনতো একটাই। হাজারো স্বপ্নের ভীড়ে জ্বলজ্বল করে দুঃসাহসিক স্বপ্ন- মানুষ হবার। আমরা মানুষ হতে চাই। যাকে সবাই মানুষ জ্ঞান করে, এমনকি মহাকালও।

ফেসবুক হতাশা ও অসন্তোষ বাড়ায়!

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক। বিশ্বের এক প্রান্তের মানুষের সঙ্গে আরেক প্রান্তের মানুষের অনলাইননির্ভর যোগাযোগ তৈরির এক বিস্ময়কর মাধ্যম!

চলমান প্রাযুক্তিক সভ্যতায় সুখ-দুঃখ ভাগাভাগি, জীবনের গল্প বলার শ্রেষ্ঠ মাধ্যমই যেন এই ফেসবুক।

কতো দূরের মানুষ কিছু দিনের ব্যবহারে হয়ে যায় আপন। ‍আর সেই লক্ষ্য মাইল দূরের মানুষটির সঙ্গে কতো অবলীলায় নিজের মনের ভেতরকার কথাগুলো প্রকাশ করা যায়। এসবই যে ফেসবুকের কারণেই সম্ভব।

আদর-স্নেহ-শ্রদ্ধা-ভালোবাসা ভাগাভাগির এ প্রাযুক্তিক মাধ্যমটি বর্তমান সময়ের শ্রেষ্ঠ পরামর্শ পাওয়ার মাধ্যমও বটে। একটি সমস্যার সমাধানে পরামর্শ চেয়ে পোস্ট করলে কতো-শতো সমাধান মুহূর্তেই পাওয়া যায়।

কিন্তু একটি গবেষণা বলছে বিপরীত কথা! ফেসবুক ব্যবহারকারীর মনে দুঃখ-কষ্ট বাড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, কখনো কখনো ব্যবহারকারীকে দ্রোহীও বানিয়ে দিতে পারে!

একদল ফেসবুক ব্যবহারকারীর উপর পরিচালিত গবেষণা শেষে বলা হয়, ‘সফল’ বন্ধুদের দেখে বিপজ্জনক রকমের বিদ্রোহ দেখা দিতে পারে ব্যবহারকারীর! বিদ্রোহ কখনো হতাশা ‍আবার কখনো জীবনের প্রতি ঘৃণা বাড়িয়ে দেয়। যেটা স্বাভাবিক জীবনের প্রতি অসন্তোষ ডেকে আনে।

জার্মানির হামবল্ডট ইউনিভার্সিটির অধ্যাপক ড. হান্না ক্রাসনোভা’র নেতৃত্বে পরিচালিত গবেষণা শেষে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহারের কারণে অনেকের মধ্যে অনুভূতির পরিবর্তন হয়। পরিবর্তন হয় আচরণ, ভাব-ভঙ্গি প্রকাশের ধরনও। কিন্তু এর মধ্যে এক তৃতীয়াংশ ব্যক্তির মধ্যেই নেতিবাচক অনুভূতি কাজ করে।

ড. হান্না ক্রাসনোভা গবেষণার মূল বিষয়বস্তু তুলে ধরে বলেন, “সবারই অনুভূতির পরিবর্তন হয়। কিন্তু যখন ফেসবুকে পরিচিত কোনো বন্ধুর বা আগে থেকে পরিচিত বন্ধুর সফলতার ঈর্ষণীয় ছবি প্রকাশ করা হয়, তখন নিজের মধ্যে এক ধরনের জ্বালা তৈরি হয়। যেটাকে বিদ্রোহ বলা চলে।”

হান্না বলেন, বন্ধুর সফলতার প্রতীক ছবি, গল্প, সামাজিক তুলনা অনেক বেশি ঈর্ষা বাড়িয়ে দেয়। যেটা হতাশার মাধ্যমে স্বাভাবিক জীবনে অসন্তোষ বয়ে আনে!

গবেষণা দলের পক্ষ থেকে বলা হয়, “ফেসবুক ব্যবহার ছেড়ে দেওয়া কিংবা ফেসবুক ব্যবহারে বিস্ময়করভাবে অনিয়মিত হওয়ার মূল কারণ এ ধরনের হতাশা এবং অসন্তোষই!”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×