somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ইউজারসিফ”একটি অসাধারণ ইসলামী ইতিহাস কিংবা শুধুই নাটক(কারো কারো জন্য)

১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম।
"ক্ষুর্ধাত বাঘের সামনে থেকে মাংস নিতে পারবেন. কিন্তু কোনো সিরিয়াল দেখতে বসা মেয়ের হাত থেকে কখনো রিমোট নিতে পারবেন না‼"বলেছেন হানিফ সংকেত।আমাদের মা-বোনেরা স্টার প্লাস, জলসা কিংবা সনি-জিটিভি দেখতে দারুণ ব্যস্ত থাকেন। তাদের কাছ থেকে রিমোট না পাওয়ার দুঃখ থেকে তাদের অসুস্থ বিনোদন দেখার কষ্টটা আমাদের বেশি। আমি তো দু’মিনিট দেখলেই নিজের সবকটা চুল ছিড়ে ফেলতে মন চায়।কিন্তু তারা দেখে অভ্যস্ত। তাদেরই দোষ দিয়ে লাভ কি? বাংলা চ্যানেলগুলো এত বেশি বিজ্ঞাপন দেয় যে মনে হয় আমরা বিজ্ঞাপনের মাঝে নাটক(বিজ্ঞাপনস্বরুপ) দেখছি, তাও আবার হিন্দী সিরিয়ালের মত অনেকগুলোতে চেহারা একবার করে দেখায় আর একটা করে ডায়ালগ ডেলিভারী করে।সে কথা যাক, অন্য কোনো দিন হিন্দী সিরিয়াল নিয়ে লিখব,আজ লিখার বিষয়বস্তু ভিন্ন। শিরোনাম থেকে বুঝতে পেরেছেন আজ একটি ইতিহাস ভিত্তিক ইরানী নাটক ‘ইউজারসিফ’ নিয়ে আলোচনা করব


এক কথায় , অসাধারণ একটা ইতিহাসকে খুবই সুন্দর উপস্থাপনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।আর হ্যা, হিন্দী সিরিয়ালের মত চেহারা দেখিয়ে কিংবা ঢাম ঢাম বাড়ি দিয়ে টেনেটুনে বড় করে নি।কাহিনীটার স্বার্থে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকুই সময় নিয়েছে।


হযরত ইউসুফ(আঃ)এর জন্মের পূর্ব থেকে শুরু করে তার পিতা হযরত ইয়াকুব(আঃ)এর সাথে পুনঃমিলন পর্যন্ত প্রায় সকল ঘটনা ৪৫টি পর্বে ভাগ করে তুলে ধরা হয়েছে।প্রথম ৭-৮টি পর্ব দেখতে হয়ত একটু বিরক্ত লাগবে কিন্তু তারপর থেকেই নাটকটি জমবে, তাই দর্শকদের অনুরোধ করব, ধারাবাহিকভাবে নাটকের সবকটা পর্ব দেখতে।নাটকটিতে কয়েকটি বিষয় ফুটে উঠেছে, যেমন ধরুন,
ঈশ্বরের সংজ্ঞা,কুরআন মাজীদের সুরা ইখলাসে আল্লাহ ঈশ্বরের সংজ্ঞা খুবই সুন্দর করে দিয়েছেন ---
"পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১। বল, তিনিই আল্লাহ, এক-
অদ্বিতীয়।
২। আল্লাহ কারো মুখাপেক্ষী নন,
সকলেই তাঁর মুখাপেক্ষী।
৩। তিনি কাউকে জন্ম দেননি এবং
তাঁকেও জন্ম দেয়া হয়নি।
৪। আর তাঁর কোন সমকক্ষও
নেই।"

যাতে কাফেররা মুসলিমদের ধোকায় ফেলতে না পারে।


নাটকটিতে দেখা যায়,ততকালীন লোকেরা ঈশ্বরের প্রকৃত সংজ্ঞাই জানত না।তাদের একেকজন একেক ঈশ্বরকে পূজা করত। তারা ভাবত এই ঈশ্বরেরা নিজেদের মধ্যে মারামারি করতেই পারে।


আসলে তখনকার রাজা-বাদশাহগণ নিজেদের ঈশ্বর বলে প্রচার করাত,তাই এই মারামারির কথাটা আসল। এছাড়া কেউ সূর্য,কেউ পশু-পাখি, কেউবা মূর্তি পূজা করত।ততকালীন মিশর ন’ভাগে বিভক্ত ছিল এবং প্রত্যক এলাকার ভিন্ন ঈশ্বর থাকলেও ঈশ্বরগুলোর প্রধান হল আমুন।



মিশরের বাইরে অনেক জায়গায় আবার ইস্তার নামক মূর্তির পূজা করা হত।
কাহিনদের অত্যাচার, কাহিনরা হচ্ছে ততকালীন ধর্মীয় ব্যক্তিবর্গ। তারা সহজ সরল মানুষদের উপর নিজেদের ইচ্ছে চাপিয়ে দিত ঈশ্বরের ইচ্ছা বলে। তাদের অত্যাচারে প্রজা অতিষ্ট হয়ে গেলেও ততকালীন শাসক গোষ্ঠীও কাহিনদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সাহস পাচ্ছিল না। কারণ কাহিনরা ঈশ্বরের নামে সাধারণ প্রজাদের কাছ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নিত যা দিয়ে তারা মিশরের ফারাওদের(ঈশ্বর দাবী করা রাজা) বিরুদ্ধে সৈন্য বাহিনী দ্বাড় করানোর ক্ষমতা রাখত। তাছাড়া কাহিনদের নিশ্চিহ্ন করলে ফারাওদের ঈশ্বর বলে কেইবা প্রচার করবে।কাহিনরা খাদ্যশস্য,পশু কিংবা জমি নিয়েই ক্ষান্ত হয়নি, তারা তাদের ইচ্ছে মত মেয়েদের তুলে নিয়ে যেত ঈশ্বরের সাথে বিয়ে দিবে বলে।আর ঈশ্বরের প্রতিনিধিস্বরুপ তারাই যাবতীয় অপকর্ম সাড়ে নিত।


আমাদের দেশের একটি জনপ্রিয় গানের কিছু কলি ‘প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমেতে জুলেখা বিবি’-এরকম আরো গান আছে। কিন্তু চিন্তা করেন প্রেম বলতে আমরা যা বুঝি ইসলাম তো এটাকে জেনা বলে, তাহলে একজন নবী কি এই প্রেম আদৌ করতে পারেন?????? না অবশ্যই না।তাই এই নাটকটি দেখলে বুঝতেই পারবেন এসব সংগীত লেখকগণ কি অপপ্রচারই না করেছেন!!! আর কথা না বাড়িয়ে উর্দুতে ডাবিং করা লিংকগুলি(ইউটিউব) দিয়ে দেই।কারণ ফার্সি তো আমরা বুঝি না ,বাংলাদেশ আবার এসব বাংলাতে ডাবিং করাতে আগ্রহী না(যদিও ইন্ডিয়ার বস্তাপচা কিছু সিরিয়াল,যেমন-হাতিম,সিনবাদ ইত্যাদি ঠিকই কিনে আনেন )।তাই উর্দু দিয়েই কাজ চালিয়ে নেন,কি আর করবেন বলেন!!!
১ম পর্ব , ২য়পর্ব ,৩য় পর্ব ,৪র্থ পর্ব ,৫ম পর্ব ,৬ষ্ঠপর্ব ,৭ম পর্ব ,৮ম পর্ব ,৯ম পর্ব ,১০ম পর্ব ,১১তম পর্ব ,১২তম পর্ব ,১৩তম পর্ব ,১৪তম পর্ব ,১৫তম পর্ব ,১৬তম পর্ব ,১৭তম পর্ব ,১৮তম পর্ব ,১৯তম পর্ব ,২০তম পর্ব ,২১তম পর্ব ,২২তম পর্ব ,২৩তম পর্ব ,২৪তম পর্ব ,২৫তম পর্ব ,২৬তম পর্ব ,২৭তম পর্ব ,২৮তম পর্ব ,২৯তম পর্ব ,৩০তমপর্ব ,৩১তম পর্ব ,৩২তম পর্ব ,৩৩তম পর্ব ,৩৪তম পর্ব ,৩৫তমপর্ব ,৩৬তম পর্ব ,৩৭তম পর্ব ,৩৮তম পর্ব ,৩৯তম পর্ব ,৪০তম পর্ব ,৪১তম পর্ব ,৪২তম পর্ব, ৪৩তম পর্ব ,৪৪তম পর্ব ,৪৫তম(শেষ) পর্ব
আমার পোস্টটি ভালো লাগলে অবশ্যই প্রিয়তে নিবেন এবং কমেন্ট করবেন।
তাহলে সামনের রমজানে সকলেই সুস্থ বিনোদন উপভোগ করবেন এই আশা রেখে আজ বিদায় নিচ্ছি
আল্লাহ হাফেয।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×