somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতা

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েক দিন আগের একটি আলোচিত ঘটনা, দক্ষিন কোরিয়াতে ভয়াবহ ফেরী দুর্ঘটনায় মারা যায় প্রায় দুই শতাধিক প্রান... যার মধ্যে বেশির ভাগই ছিলো স্কুলের ছাত্র।
মানসিক কষ্টে আর প্রিয় ছাত্রগুলো হারানোর ব্যাথা সইতে না পেরে সেই স্কুলের প্রধান শিক্ষক দুর্ঘটনার দুই দিন পরেই চিরকুট লিখে আত্মহত্যা করে। আর ঘাতক নামে পরিচিত ফেরীর ড্রাইভারটি প্রথমে পলায়ন করলেও বিবেকের তাড়নায় নিজেই অশ্রুশিক্ত নয়নে কোরিয়ান পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
কারন ছিলো, মানবতা... বিবেক এর তাড়না।

.

এবার আসল প্রেক্ষাপটে আসি... ওয়ারি থেকে একটু সদুরে আজ একটা বাস দুর্ঘটনা হয়েছে। হয়তো আগামীকালের সংবাদ পত্রের কোন একটা অপ্রয়োজনীয় পাতায় ছোট করে এই লেখাটা পাবেন হয়তো। শিরোনামটা এরকম হতে পারে, "রাজধানীর ওয়ারিতে বাস চাপায় দুইজন আহত, একজনকে আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে..." ব্যাস! এই দুই লাইনেই মহাভারতটা পুরোই শুদ্ধ...
কিন্তু সত্যি ঘটনা কি জানেন?
রাস্তা পার হওয়ার সময় এক বৃদ্ধ লোককে এই বাসটি ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় যখন লোকটি মাটিতে পরে ছিলো তখন বাস ড্রাইভার বেপরোয়া গতিতে দ্রুত পলায়নের চেষ্টা করার সময় রাস্তার পাশে দিয়ে হাটা এক যুবককে বাসের চাকার নিচে পৃষ্ট করে ঐ ঘাতক ড্রাইভার।
প্রথমে আহত হওয়া বৃদ্ধ লোকটার খানিকটা জ্ঞান থাকলেও চাকার নিচে পৃষ্ট হওয়া ছেলেটার অবস্থা আশংকাজনক।
উত্তেজিত জনতা বাসটিকে সেই ঘাতক ড্রাইভার সহ আটক করতে সক্ষম হয়। এদের মধ্যে কয়েকজনে মিলে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

হয়তো সাধু চলিত ভাষার পার্থক্য করে আপনি মূল্যবোধ অথবা মনুষ্যবোধ যেটাই বলেন না ক্যানো বাস্তবিক অর্থে একই কথাটা হচ্ছে মানবতা।
বাস ড্রাইভারটা বৃদ্ধ লোকটাকে ধাক্কা দেওয়ার সাথে সাথে পালানোর চেষ্টা না করে তাকে হাসপাতালে নিয়ে যাবার কথা চিন্তা করতো তাহলে কখনোই আরেকটি দুর্ঘটনা ঘটতো না। আর চোখের সামনে পৃথিবীর সব চাইতে বুদ্ধিমান প্রাণী মানুষ এর রক্ত ও মাটিতে ধুলোর সাথে দ্যাখতে হতো না।
এসব ব্যাপার দেখলে মাঝে মাঝে নিজেকে একটা প্রশ্ন করি, আসলে কি সত্যিই মানুষ সব চাইতে বুদ্ধিমান প্রাণী? মনে হয় না...
বুদ্ধি হয়তো ঠিকই আছে, কিন্তু মানবতার অভাব... সত্যিই অনেক অভাব।

সরকারের উচিৎ ড্রাইভিং লাইসেন্সে আরেকটা বিষয় যুক্ত করা। সেটা হচ্ছে, "মানবতা"...
এই পর্বে যে উত্তীর্ণ না হতে পারবে সে যতো ভালোই ড্রাইভিং পারুক না ক্যানো তাকে কোন অবস্থায় ই যাতে ড্রাইভিং লাইসেন্স না দেওয়া হয়।
আর সেই সমস্ত মায়েদের কখনোই সম্মান দিবো না, যারা একজন আহত ব্যাক্তিকে দেখলে তাদের সেবা করার জন্য সন্তানকে কখনো শিক্ষা দেয় নি। মা দিবসে আপনি সকল মায়েদের প্রতি সমান ভাবে সম্মান দেখালেও পারলেও আমি কখনোই পারবো না... কখনোই না।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×