somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীম মেমোরী বিক্রয় !! সাবধান ধোঁকা খাবেন না।

২৯ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন ধরে দেশের সর্বাধিক পঠিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে এক চমকপ্রদক বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এই বিজ্ঞাপন দেখে মনে পড়ল প্রায় এক বছর আগে এমনই এক বিজ্ঞাপনের সর্বস্ব হারিয়েছেন আমার কাছের এক বন্ধু। আশ্চর্য ব্যাপার, এই সেই ব্যক্তি। আজকের ২৯-১০-২০১১ বাংলাদেশ প্রতিদিনের দ্বিতীয় পৃষ্ঠায় ক্রয়-বিক্রয় কলামে আবারও এমন বিজ্ঞাপন দেওয়া হয়েছে।



সীম মেমোরী বিক্রয় : ঈদ অফার, টাকা থাকলেই জমজমাট ব্যবসা, সারাদেশব্যাপী মোবাইল কার্ড, সেট-সীম পাইকারী, ৫০ টাকার প্রিপ্রেইড কার্ড=৪২/=, ২৫ কার্ড =২০/- , ২০ কার্ড= ১৭/-, ১০০ টাকার কার্ড=৭৭/-, সকল সীম =৫০/- , ১ জিবি,২ জিবি, ৪ জিবি মেমোরী ১ বছরের গ্যারান্টি কার্ডসহ =৮০/- , নকিয়া ৩১২০,৫১৩০ ক্লাসিক সেট =২৪৫০/-, অনলাইনে লেনদেন, তাক্ষনিক ডেলিভারী, পাইকারী ব্যবসায়ীরা যোগাযোগ করুন। লিপু # ০১৯১১৪৯৪৯১১
সি:২৭৮৯৫/১১



কে এই বিজ্ঞাপন দাতা এবং প্রতারণার সত্য এক ঘটনা !!
প্রায় এক বছর আগে আমার সহজ সরল এক বন্ধু ব্যবসা করতে ফেনী থেকে ঢাকা আসছিল। কালের কন্ঠ পত্রিকায় এমন বিজ্ঞাপন দেখে সে উক্ত লিপু # ০১৭১২০৫৮৯২৬ এই নম্বরে যোগাযোগ করে। প্রতারক লিপুকে সে এত কম দামে কিভাবে সম্ভব প্রশ্ন করলে লিপু জানায়, তারা কোটি কোটি কার্ডের ব্যবসা করে মোবাইল ফোন কোম্পানীগুলোর সাথে তাই এত কম দামে সরাসরি বিক্রি করে। সহজ সরল বন্ধু প্রতারক লিপুর কথায় মুগ্ধ হয়ে কার্ড কিনতে রাজি হয়। লিপু জানায়- সর্বনিম্ন ২৫ হাজার টাকার কার্ড কিনতে হবে। বন্ধু নিজেকে মধ্যবিত্ত বলে সর্বনিম্ন ৫ হাজার টাকার কার্ড ক্রয়ের কথা বললে এক পর্যায়ে লিপু রাজি হয়ে যায়। এরপর লিপু জানায়- ৫ হাজার টাকা মতিঝিল ব্র্যাক ব্যাংকে জমা করে ব্যাংকের রশিদ নিয়ে মতিঝিলের কৃষি ব্যাংকের ৫ম তলায় এসে মালামাল নিয়ে যেতে বলে। বন্ধু প্রথমে অফিসে আসতে চাইলে প্রতারক লিপু জানায় - ব্যাংকের রশিদ ছাড়া গেট দিয়ে ঢুকতে দেওয়া হয় না। বন্ধু আমার থেকে ১৫০০/- এবং আরেক বন্ধু থেকে ১৫০০/- এবং নিজের ২০০০/- মোট ৫০০০ টাকা নিয়ে মতিঝিল ব্র্যাক ব্যাংকে আমিনুল ইসলাম, একাউন্ট নং-১৫৩১২০১৮৪৯৬৯২০০১ -এ জমা করে। জমার পর সে প্রতারক লিপুর নাম্বারে ফোন দিলে সে ফোন ধরেনি। এক পর্যায়ে বন্ধু ওই অফিসে গিয়ে দেখে এই নামে ফোন অফিস নেই এবং এক লোক জানায়- বেশ কয়েকদিন ধরে অনেকে এইভাবে এই অফিস খুজঁছে। অবশেষে বন্ধু বুঝতে পারে সে প্রতারণার স্বীকার হয়েছে এবং বাসায় এসে আমাকে ধরে সে কি কান্না। প্রথমে আমি মনে করছিলাম হয়ত ছিনতাই ধরেছে, পরে এই কাহিনী শুনে মনটাই খারাপ হয়ে যায়। পরের দিন ব্ন্ধুকে নিয়ে মতিঝিল থানায় যাই এক একটি সাধারণ জিডি করি। জিডির কপি মতিঝিল ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের কাছে জমা দিয়ে দেই এবং সাংবাদিক পরিচয় দিয়ে একটা ব্যবস্থা গ্রহণের অনুরোধ করি। কিন্তু ম্যানেজারের আচরণ খুবই রহস্যজনক ছিল যাতে কিছুই বুঝার বাকি রইল না। পরবর্তীতে থানায় যোগাযোগ করলে কর্মরত ওই ব্যক্তি কিছুই করতে পারেন নি।

আজকের ২৯-১০-২০১১ বাংলাদেশ প্রতিদিনের দ্বিতীয় পৃষ্ঠায় ক্রয়-বিক্রয় কলামে আবারও এমন বিজ্ঞাপন এক বছর আগের কথা মনে পড়ল। সামু বন্ধুরা আপনারা চাইলে ক্রেতা সেজে প্রতারক লিপু # ০১৯১১৪৯৪৯১১ ফোন করে কথা বলতে পারেন। তবে এবার ঠিকানা বলে - মতিঝিল, কাওরান বাজার, ফার্মগেট, উত্তরা এবং ব্যাংক একাউন্ট হিসেবে সে ডাচ বাংলা ব্যাংক ব্যবহার করে।

সাবধান সামু বন্ধুরা !!! অন্যদের এই বার্তাটি জানান। নয়তো দেশের অনেকে সহজ-সরল ভাইরা এই ক্ষতির সম্মুখীন হবে।
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×