somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপুল মেহতা এবারের ‘ইন্ডিয়ান আইডল’

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাবেদ ইকবাল
বাংলানিউজটোয়েন্টিফোর.কম


আমেরিকান আইডলের আদলে ভারতীয় টিভি চ্যনেল সনিতে ২০০৪ সাল থেকে প্রচার শুরু হয়েছিল রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। চলতি বছর অনুষ্ঠিত হলো এ আয়োজনের ষষ্ঠ আসর। গত ০১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে এবারের ইন্ডিয়ান আইডল খেতাব জয় করলো পাঞ্জাবের ছেলে ২১ বছর বয়সী বিপুল মেহতা।

এ প্রতিযোগিতার আওতায় চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে পুরো ভারতের বিভিন্ন এলাকার আনাচে-কানাচে সুরেলা কন্ঠের শিল্পী খোঁজা শুরু হয় । শিল্পী খোঁজার দায়িত্বে ছিলেন সঙ্গীত পরিচালক আনু মালিক, সেলিম মার্চেন্ট ও কণ্ঠশিল্পী সুনিধী চৌহান। অডিশন রাউন্ড শেষে গালা রাউন্ডে প্রথম বারের মত সুপার বিচারক হিসেবে বিচারক প্যানেলে যোগ দেন ভারতের খ্যাতনামা কণ্ঠশিল্পী আশা ভোঁসলে।

কে হবেন এবারের ইন্ডিয়ান আইডল? এটি জানার আগ্রতে গত ০১ সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতের মানুষ টিভির সামনে ভীড় করে। অনুষ্ঠানে ফাইনাল রাউন্ডের প্রতিযোগীদের পারফর্মেন্সের পাশাপাশি হুসাইন এবং মিনি মাথুরের অনবদ্য পরিবেশনা অনুষ্ঠানকে করে আকর্ষণীয়। আয়োজনের সেরা তিন প্রতিযোগী বিপুল মেহতা, দেভেনন্দ্র পাল সিং ও অমিত কুমার মতোই দর্শকেরা অপেক্ষায় প্রহর গুনছিল সেই মাহেন্দ্রক্ষণের। মজার ব্যাপার হল. এবারের সেরা তিন প্রতিযোগী ছিল পাঞ্জব প্রদেশের।

দর্শকদের অনেকেরই ধারণা ছিল ইন্ডিয়ান আইডল-সিক্স হিসেবে দেভেনন্দ্র পাল সিংয়ের নাম ঘোষণা সময়ের ব্যাপার মাত্র। কেননা ভারতের খ্যাতনামা কণ্ঠশিল্পী আশা ভোঁসলে-লতা মঙ্গেশকর এবং দর্শক জরিপে অনেকটা এগিয়ে ছিলেন দেভেনন্দ্র সিং। কিন্তু দর্শকের হাতে ভাগ্যের চাবি থাকলে সেই তালা নাও খুলতে পারে তাই প্রমাণ হল এবারের আয়োজনে।

দেভেনন্দ্র সিংয়ের ভাগ্যের তালায় রীতিমতো জং ধরিয়ে ইন্ডিয়ান আইডল-সিক্স হিসেবে ঘোষণা করা হলো বিপুল মেহতার নাম। পুরস্কার হিসেবে বিপুল মেহতা পেয়েছেন নগদ ৫০ লাখ রুপি, একটি সুজুকি বাইক ও নিশান গাড়ি এবং সনি এন্টারটেইনমেন্টের ব্যানারে একটি একক অ্যালবামের কনট্রাক্ট।

ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতরাস অঞ্চলের সন্তান বিপুল মেহতা। ২১ বছর বয়সী এই নতুন ভারতের আরেকটি প্রতোযোগীতা ‘ভয়েস অব ইন্ডিয়া সেশন-২’ এর র্শীষ পাঁচে ছিলেন। বিপুল মেহতা সদ্য গ্রাজুয়েশন শেষ করেছেন। ভবিষ্যতে তিনি সাউন্ড ইঞ্জিনিয়র হিসেবে ক্যারিয়ার গড়তে চান।

ইন্ডিয়ান আইডল সিক্স হওয়ার প্রতিক্রিয়ায় বিপুল মেহতা জানান, দেশের মানুষ আমাকে এত ভালোবাসে, আমি জানতাম না। সবার কাছে আমি কৃতজ্ঞ।

এর আগে ২০০৪ সালে প্রথম ইন্ডিয়ান আইডল হন অভিজিৎ সাওয়ান্ত, দ্বিতীয় আইডল সন্দীপ আচার্য, তৃতীয় আইডল প্রশান্ত তামাং, চতুর্থ আইডল সৌরভি দেবভার্মা, পঞ্চম আইডল শ্রীরাম চন্দ্র নির্বাচিত হয়েছিলেন।

( লিখাটি ০৩-০৯-১২ লিখা )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×