বাবার জন্য শ্রদ্ধা
২৯ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার এক কলিগের বাবা মারা গেছেন কয়েকদিন আগে। গতকাল ওর সাথে আলাপ করছিলাম এই ব্যাপারে। আলাপের পর আমার বাবার কথা মনে পড়ে গেল।
আমি তখন ক্লাস সেভেন এইটে পড়ি। তখন পর্যন্ত বাবার সাথেই জামাকাপড় কিনতে যেতাম। ওনার একটা অভ্যাস ছিল। দোকানে গিয়ে আমাকে দেখিয়ে বলতেন বাচ্চাটার একটা প্যান্ট বা শার্ট দেখান। আমার মনে হত এর চেয়ে অপমানকর আর কিছুই হতে পারেনা। এত বড় একটা ছেলেকে কেউ বাচ্চা বলে? উনি বলতে পারতেন ছেলেটার একটা কাপড় দেখান। খুবই রাগ হয়েছিল মনে মনে। ওনাকে কিছুই বলিনি। বাসায় ফিরে মাকে বললাম, আমি অনেক বড় হয়েছি। বাবার সাথে আর মার্কেটে যেতে ভালো লাগেনা। এখন থেকে আমি বন্ধুদের সাথে যাবো। তখন থেকে সেই ব্যবস্থাই হয়েছিল।
বাবা মারা গেছেন ২০০২ এর মে ১৯। অনেক দিন। অনেক বছর। এর মধ্যে নিজে ছেলের বাবা হয়েছি। ছেলেটার বয়স প্রায় নয় মাস। ওর দিকে তাকালে এখন মনে অপরাধবোধ কাজ করে। ছেলেটাকে আমার বাচ্চা মনে হয় এবং মনে হচ্ছে সারা জীবনই বাচ্চা মনে হবে।
অনেকদিন বাবার উপর মনে মনে অসন্তুষ্টি ছিল। কি কি দিতে পারেননি আমাদের। হঠাৎ মনে হল, কি কি ত্যাগ স্বীকার করেছেন উনি আমাদের জন্য। মনটা খুবই খারাপ হল।
বাবাকে মনে পড়ছে।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন