somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই মেলায়, বইয়ের ছড়াছড়ি

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই মেলায়, বইয়ের ছড়াছড়ি
লিখেছেনঃ আবু মুহাম্মাদ
.
প্রতি বছর বই মেলায় নতুন বই বের হওয়ার সংখ্যা বাড়লেও মান কতটা উন্নত হয় হচ্ছে সে প্রশ্ন থেকেই যায়। দেখা যায় অনেক আশা নিয়ে প্রচ্ছদ আর রিভিউ দেখে বই ক্রয় করেছে কিন্তু বইটা পরিতৃপ্তি দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ছাপাখানার ব্যাপকতা আর ফেসবুকে সেলেব্রেটি ট্যাগ থাকার কল্যাণে অনেকেই লেখক হওয়ার নিমিত্তে নিজের টাকায় বই বের করতেও পিছপা হয় না। আর সে সংখ্যাটা নেহাত কম নয়। যার কারণে ভাল বই খারাপ বই একইভাবে সজ্জিত হয়ে স্বগৌরাবে স্থান পায় অনেক নামকরা স্টলে। লাইক সেলেব্রেটি আর হলুদ মিডিয়ার প্রচারে অনেক সময় প্রথম শ্রেনীর বইয়ের থেকেও উপরে স্থান পায়। যদিও তা সাময়ীক, অখাদ্য মানুষ ভুল করে কিনলেও কিছু দিন পর তা হোটলে ভাজা খাওয়ার পর হাত মোছার কাজেই ব্যবহৃত হয়। বই কিনে মানুষ দেউলিয়া হয় না ঠিক আছে, তাই বলে পরার অযোগ্য বই টাকা দিয়ে কিনলে পাঠকের মন যে কতটা কষ্ট তা হয়ত ফেসবুকে দুকলম লিখে সেলেব্রেটি লেখক বুঝবে না। ৫০০০ ফ্রেন্ড আর হাজার ১০ ফলোয়ারের কল্যানে হয়ত লাইক ব্যাকের কল্যানে পোষ্টে ২/৩ কে লাইক পায়, কিন্তু সে লেখা যে কোন মেসেজই বহন করে না তা বোঝে না। তারপর প্রকাশকের কাছে ধর্না দিয়ে কিছু টাকা খাইয়ে বই বের করে প্রচারনা চালানো শুরু হয়। সমমনা আরো কিছু সেলেব্রেটি দিয়ে রিভিউ লিখিয়ে কাককে ময়ূর হিসাবে দেখিয়ে শুরু হয় যাত্র। প্রশংসা করলে ধন্যবাদের ফুলঝুড়ি বইলেও একটু সমালোচনা করলেই সহ্য করতে পারে না। নিজে যা লিখছে তাই সঠিক মনে করে চলে নিজেকে ডিফেন্স করা। ভুল যে হতে পারে সে স্বীকার করার মানসিকতা কম লেখকেরই আছে।
.
নতুন বছরের জানুয়ারী মাস শুরু হয়ে গিয়েছে। চলছে বই মেলার প্রস্তুতি। অনেক নতুন লেখকের বই বের হবে। চলছে প্রচারনা... কিন্তু খোজ নিলে দেখা যাবে অনেক লেখকই নিজের টাকায় বই বের করছে। আর প্রচারনায়ও চলেছে স্বজনপ্রীতি। ইসলামিক বইয়ের ক্ষেত্রে যদিও এটা নেই বললেই চলে কিন্তু এর বাহিরের সংখ্যা নেহাত কম নয়। তবে এ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আশা উচিত। একজন ভাল লেখক হতে হলে সবার আগে হওয়া চাই পাঠক। কিন্তু আজকাল কেউ পড়তে চায় না, সবাই চায় তার লেখা সবাই পড়ুক। যার কারনে প্রকাশ অযোগ্য লেখা গুলো পুস্তক আকারে আসছে আর যোগ্য লেখকরা হারাচ্ছে তাদের যোগ্য সম্মান।
.
একজন পাঠক হিসাবে প্রত্যাশা নতুন লেখক আর নতুন বইয়ের ছড়াছড়ির বদলে চাই মৌলিক তথ্য মূলক, শিক্ষনীয় লেখা। টাকা দিয়ে আপনার ছাই পাস লেখা একজন পাঠকরে গছিয়ে দেয়ার কোন মানেই হয় না।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×