somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

শিরোনামহীন

আমার পরিসংখ্যান

হিমাদ্রী হিমু
quote icon
মহাসমুদ্রের মাঝে এক বিন্দু পারদ..তলানিতেই যে থাকে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

হাবিজাবি ৩

লিখেছেন হিমাদ্রী হিমু, ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৪

অথচ আমি আঁধারে হাতড়ে খুঁজতাম আমার সচল হৃদপিন্ডকে!
সবচেয়ে শক্তিশালী নাকি একপাক্ষিকতা,
হুম তা তো অবশ্যই।
যেখানে কোন প্রতিদ্বন্দ্বী নেই,
নেই হারিয়ে ফেলার আফসোস কিংবা প্রাপ্তির আনন্দ,
দর্শক নেই,
সমালোচনা নেই,
মুল্যহীন আবেগ,
মূল্যহীন অসাড়ের মাঝে প্রতিনিয়ত খুঁজে চলা,
মূল্যহীন দুচোখের ব্যর্থ প্রয়াস,
মূল্যহীন আদেশের আনুগত্য,
মূল্যহীন নিষেধের সম্মান,
মূল্যহীন প্রত্যেকটি নির্ঘুম রাত,
মূল্যহীন অপেক্ষার প্রত্যেকটি প্রহর,
মূল্যহীন স্বপ্নের বেড়াজালে আবদ্ধ সকল ইচ্ছের।

সময়ের দায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!

হাবিজাবি ২

লিখেছেন হিমাদ্রী হিমু, ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯


হঠাৎ চোখাচোখি,
অভিনয় আর লজ্জা দেখি।
আমি সমালোচক,যোদ্ধা হতে ভয়,
স্থান কাল পাত্র ভেদে মেপে দেখি অভিনয়।
দিন যত যায়, কমে শাণিত ছুরির ধার,
অগ্রাহ্যের সুরে রাঙামুখ লুকোই বারবার।

অগ্রাহ্য ছিলোই তো বেশ,
গল্পেরা সব সেখানেই শেষ!
তবু কাঁপে সমালোচকের মন,
লজ্জার কি দরকার বিশ্লেষণ...!!!



বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

হাবিজাবি

লিখেছেন হিমাদ্রী হিমু, ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:৩২

পাগলের মতো চেয়ে থাকি
কখনো উদ্ধত কখনো লাজুক
প্রতি মুহূর্ত ছুঁয়ে যায় তাকে
রোদ্র ঝলমল থেকে মিষ্টি জোসনা

বুঝেও বোঝেনা,
সস্তা জিনিস কেইবা বুঝতে চাই
আমি পড়ে রয় জঞ্জালের মাঝে
শেয়াল কুকুর টুকরে টুকরে ছিঁড়ে খাই
সচল হৃদপিন্ড; তবু কোন দুঃখ নেই
যে আশার ভেলা বেয়ে চলছে পৃথিবী
যোগ দেই সেই মিছিলের ভীড়ে,
হয়তো কোন এক কালে
এক মাস,এক বছর কিংবা এক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!

হাবিজাবি

লিখেছেন হিমাদ্রী হিমু, ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫০

আরেকবার জন্মাতে চাই!
শত বছর নয় মাত্র বাইশটি বসন্ত।
হাসতে চাই কাঁদতে চাই,
ভূল করে হলেও ভালোবাসতে চাই।

বৈশাখের হাটুজলে,
কিশোরীর প্রেমে ডুবতে চাই।
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে,
এতাল বেতাল ছুটতে চাই।

ঘাস মাড়িয়ে হাটতে গেলে,
আরেকবার হাত ধরতে চাই।
অবুঝ চোখে অবাক ভাবে,
তোমায় আবার দেখতে চাই।

মানুষ না হলেও ক্ষতি নেই,
তবু আরেকবার জন্মাতে চাই।
দুবলা নয়তো ঘাসফুল হয়ে,
তোমায় আবার ছুঁতে চাই।

লুটিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

লাশের সাথে বসবাস!

লিখেছেন হিমাদ্রী হিমু, ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২১



হঠাৎ হাসে,হঠাৎ কাঁদে,
শব্দ করে আবেগ ঝাড়ে।
মেঘের পিছে লুকিয়ে আলো,
মিথ্যে করেই থাকে ভালো।
ভিতর বাহির দুইটি মেরু,
যখনি শেষ তখনি শুরু।

একই তবু কতই ফারাক
সরল কিংবা ফাঁস,
একই রুপে ভিন্নভাবে
উজান নয়তো ভাটির টানে
লাশের সাথে বসবাস! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

বাস্তুহারা

লিখেছেন হিমাদ্রী হিমু, ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৬

এও কি সম্ভব হিমাদ্রী,
একের পর এক সিগারেট ধরিয়ে চলেছো!
তোমার না শ্বাসকষ্ট!

সয়ে গেছে,
টেনশন নিওনা রুপা;
আমি শিল্পী,
ক্যানভাসে ফুটিয়ে তুলি ভগ্ন অবয়ব!
ওই দেখো ধুষর মেঘদল,
নিকোটিনের ধোঁয়ায় ধোঁয়াই,
যত্ন করে আঁকিয়েছি।
৩৩ টা লাল গোলাপ হাতে ঠাঁয় দাঁড়িয়ে দেখো
প্রথম দিনের সেই ছবি!

কি সব বকছো ভূলভাল!
ধোঁয়া টেনে কেউ পাগল হয় জানতাম না তো!

হা হা হা হা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫২৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ