এও কি সম্ভব হিমাদ্রী,
একের পর এক সিগারেট ধরিয়ে চলেছো!
তোমার না শ্বাসকষ্ট!
সয়ে গেছে,
টেনশন নিওনা রুপা;
আমি শিল্পী,
ক্যানভাসে ফুটিয়ে তুলি ভগ্ন অবয়ব!
ওই দেখো ধুষর মেঘদল,
নিকোটিনের ধোঁয়ায় ধোঁয়াই,
যত্ন করে আঁকিয়েছি।
৩৩ টা লাল গোলাপ হাতে ঠাঁয় দাঁড়িয়ে দেখো
প্রথম দিনের সেই ছবি!
কি সব বকছো ভূলভাল!
ধোঁয়া টেনে কেউ পাগল হয় জানতাম না তো!
হা হা হা হা হা
হাসি থামাবে..?
অনেক কাজ পড়ে আছে
পিসি চন্দ্রে যাবো;
নোলক টা বদলাতে হবে
জামদানীর দোকানে ঢুঁ দেবো...
ঐ মেঘদল ঝরে যাবে
নতুন পরিষ্কার ক্যানভাস
এরপর আঁকবো লাভলেনের সেই ছবি,
হাতে হাত রেখে হেঁটে যাচ্ছি ঘাস মাড়িয়ে
না না তুমি দেখছি থামবে না।
থাকো চললাম...
কত পাখি উড়ে যায়!
ক্যানভাসের অযাচিত অতিথি
ঘুড়ি উড়ে আবার কেটে যায়;
কেউ চিরন্তন নয়।
নিকোটিন ঝরে পড়ে
ক্যানভাস ফাঁকাই থাকে,
ফাঁকাই ছিল,ফাঁকাই থাকবে
বদলাবে দৃশ্যপট...!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


