somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাবিজাবি ৩

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অথচ আমি আঁধারে হাতড়ে খুঁজতাম আমার সচল হৃদপিন্ডকে!
সবচেয়ে শক্তিশালী নাকি একপাক্ষিকতা,
হুম তা তো অবশ্যই।
যেখানে কোন প্রতিদ্বন্দ্বী নেই,
নেই হারিয়ে ফেলার আফসোস কিংবা প্রাপ্তির আনন্দ,
দর্শক নেই,
সমালোচনা নেই,
মুল্যহীন আবেগ,
মূল্যহীন অসাড়ের মাঝে প্রতিনিয়ত খুঁজে চলা,
মূল্যহীন দুচোখের ব্যর্থ প্রয়াস,
মূল্যহীন আদেশের আনুগত্য,
মূল্যহীন নিষেধের সম্মান,
মূল্যহীন প্রত্যেকটি নির্ঘুম রাত,
মূল্যহীন অপেক্ষার প্রত্যেকটি প্রহর,
মূল্যহীন স্বপ্নের বেড়াজালে আবদ্ধ সকল ইচ্ছের।

সময়ের দায় মেটানোর খেলাঘরে;
আর কত খেলা যায় নিজের সাথে!
আবেগ,জীবন,দু ফোঁটা অশ্রুকে,
পরগাছা হয়ে বেড়ে উঠা প্রত্যেকটি মুহুর্ত কে,
আর কতই বা বাজি ধরা যায়!

আমি ক্লান্ত নই;
আমি না পাওয়ার হিসেব রক্ষক নই,
আমি জোয়ার ভাটা নয়,
সকালের মিষ্টি সূর্যোদয় কিংবা অস্তগামী লাল সূর্য নয়,
রঙহীন লোনা জল আমি!
কখনো কোন ভিখিরির চোখে,
কখনো রাস্তায় পড়ে থাকা নামহীন শিশুর চোখে,
ঝরে যায় হিসেবের বাইরে;
আমি হেরে যাওয়া পথিক,
পা পিছলে পড়া পর্বতারোহী,
বৈঠাহীন নৌকার মাঝি,
সময় যাকে ছুড়ে ফেলে অন্ধকার আস্তাকূড়ে;
মহাকালের ইতিহাসে যাকে তোমরা আবর্জনা বলো।

যে স্বপ্ন দেখতে ভয় পাইনা,
ভয় পাই সেগুলো টুকরো টুকরো হওয়ার;
উড়তে ভয় পাইনা,
কিন্ত সীমাহীন আকাশে নিঃসঙ্গ বড়ই বেমানান;
না চাইলেও একপাক্ষিকতার অবসান হবে,
হঠাৎ করেই ডুবে যাবে লালচে সূর্য,
গোধুলীর সব কালো নিজেই নেবে;

সময়ের দায় বড্ড অসহনীয়।
কেউ জানবে না,
কেউ বুঝবে না,
চোরাবালিতে ছুঁড়ে দেবো সকল অভিমান।
মুক্তোর মতো চিকচিক করবে লোনাজল।
মেঘে ঢেকে যাবে জলন্ত সূর্য,
জেগে থাকা চাঁদ ক্রুর হাসি হাসবে।
অবাধ্যতা কখনোই ছুঁবে না,
বাধ্যতার আড়ালেই সমাধি খুঁজবে দেহহীন আমি!
অপমৃত্যু গুলো ডায়রির পাতা কুরে কুরে খাবে!
তবুও অট্টহাসি চলতে থাকবে;
এই শহরে হাসতে জানা অভিনেতাদের অনেক সম্মান;
অনেক সম্মান...!!!
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

×