হঠাৎ চোখাচোখি,
অভিনয় আর লজ্জা দেখি।
আমি সমালোচক,যোদ্ধা হতে ভয়,
স্থান কাল পাত্র ভেদে মেপে দেখি অভিনয়।
দিন যত যায়, কমে শাণিত ছুরির ধার,
অগ্রাহ্যের সুরে রাঙামুখ লুকোই বারবার।
অগ্রাহ্য ছিলোই তো বেশ,
গল্পেরা সব সেখানেই শেষ!
তবু কাঁপে সমালোচকের মন,
লজ্জার কি দরকার বিশ্লেষণ...!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


