প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে সকাল বেলায় ব্লগে কাজ করার জন্য একটা লিস্ট তৈরি করি। রোজই ভাবি আজ সব কাজ গুলো সঠিক ভাবে সম্পন্ন করবো, কিন্তু কোন দিনই হয়ে ওঠে না । প্রতিদিন সকাল বেলায় নিয়ম করে ভোর ৫ টা থেকে সকাল ১০ টা অব্দি নেট ব্যবহার করি । ফ্রীলাঞ্চিং ছেড়ে দেবার পর নেট লাইন লিমিটেড করে দিয়েছি যাতে সারাদিন বসে বসে ব্লগের জন্য পোষ্ট লিখতে পারি, অনেকে অনেক হেল্প চেয়ে বসে আছে তাদের হেল্প করতে পারি, কয়েক দিস্তা কাগজ ও শেষ করে ফেলেছি কিন্তু ভোর হলেই যত জঞ্জাল শুরু হয় । নেট লাইন এত স্লো থাকে যে ৫ ঘন্টা বসে লিস্টের ১ থেকে ২ টা কাজ হয় । ২ দিন ধরে ১৩ মেগা বাইটের একটা বই ডাউনলোড করতে পারি নি ! খুব করে গালাগাল দিতে ইচ্ছা করে আমাদের ধূর্ত এবং অনভিজ্ঞ দেশ পরিচালকদের, কত সহজে এরা দেশের মানুষদের বোকা বানিয়ে রাখে । সবাই একই, যে যায় লঙ্কায় সেই হয় রাবন । কিভাবে এই ধূর্ত পরিচালকদের হাত হতে আমরা রেহাই পাবো বলতে পারেন ? কবে আমাদের দেশটা সঠিক উন্নতির দিকে যাবে ? ভাল্লাগে না, কিচ্ছু না, শুধু বসে বসে জ্ঞান গর্ভ কথা বলা ছাড়া কি করার আছে?
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।