somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান পরিস্থিতি এবং আমার সাথে জৈনিক যুবকের কথোপকথন

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তাহাদের ভাষ্যমতে যৌবনকে উপভোগ করতে হবে।
-তা মশাই কিভাবে?
-বন্ধু-বান্ধব বাড়াতে হবে, দিন রাত আড্ডাবাজি, পার্টি-সার্টি করতে হবে, মাঝে মাঝে বন্ধুদের সাথে ড্রাগস নিতে হবে।
-তা মশাই আমিতো ড্রাগস নেই না, কখনও ধূমপানই করলাম না!
-ধুর বেটা, তুইতো পুরুষই না! আসল পুরুষের মুখে এসব কথা আসে না।
-ও..... জানতামই না!
-হুম, তারপর বিভিন্ন মেয়েদের সাথে রুম ডেট এর অভ্যাস তৈরি করতে হয়। এতে শরীর স্বাস্থ দুই ভালো থাকে, ফুরফুরা থাকে। কত মাইয়ারে খায়া দিলাম।
-হুম, বুঝলাম। যাক বাদ দিন, তনু মেয়েটা যে কুমিল্লার ক্যান্টনমেন্টের ভেতরে ধর্ষিত হয়ে খুন হল এই ব্যাপারে সমাজের একজন তরুণ যুবা হয়ে আপনার ভাষ্য কি?
-কে ধর্ষিত হইসে বললি? তনু। আজকে প্রথম শুনলাম। দেখভাই, আমি এই যুগের তরুণ যুবক। এইসব নিয়ে ভাবার সময় নাই। দেশ যাক রসাতলে আমার বাপের কি বল? বাবার টাকায় খাচ্ছি-দাচ্ছি বেশ আছি। কিন্তু তাসকিনের সাথে কাজটা কিন্তু অনেক খারাপ হইসে। ভারত আমাদের চির শত্রুই রয়ে গেল। আর হ্যাঁ, খবর নিয়ে দেখ মাইয়া নিশ্চয়ই ছোট-খাট ড্রেস পইড়া ঢলাঢলি করত, ধর্ষকের আর দোষ কি? যাক বাদ দে, আমি এখন একটু নিউ মার্কেট জামু, সালমান খানের বিয়িং হিউম্যানের একটা নতুন টি-শার্ট আসছে, কিনতে হবে। ছোটবোনের জন্যে আবার পাখি ড্রেসটা নিতে হবে। আর শুন তুই কিন্তু এইসব নিয়া বেশি কথা তথা বলিস না। পরে দেখবি গুম হইয়া গেসস, দেশের অবস্থা ভালো না। শুনস নাই, কোন জোহা না তোহা গুম হইয়া গেল?
-হুম, তাহলে চুপ থাকতে বলছেন? কিন্তু আমরা যদি না জাগি তাহলে কেমনে সকাল হবে?
-আবারো সাহিত্যিক কথা বার্তা? দেখ ভাই, তোর আর তোর মত কিছু আবালের কথাতে ধর্ষকের কিছু আইব-যাইব না। ধর্ষক থাকবো উপরমহলের ছত্রছায়ায়। ঐযে বললি না সেনানিবাসে কান্ডটা ঘটসে? তাইলে তো বুঝাই যায় কারা জড়িত আছে। সো, বাদ দে এগুলা। রুম ডেট কর রুম ডেট। মনটা শান্ত হইব। রুম লাগলে আমাকে বলিস। বাসা খালি আসে। আর ফেসবুকে, ব্লগে লেখালেখি বন্ধ কর। কোন লাভ নাই। কোন লাভ নাই
-পরামর্শ দেয়ার জন্যে ধন্যবাদ। আল্লাহ্‌ হাফেজ।

-২৩/০৩/১৬ ইং
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×