somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরী

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহিলাটি ইতস্তত করে বলল
'আমার মেয়ের উপর ভর হয়'
আমি বললাম, ' কি ভর হয়?!'
সে বলল, 'পরী!'

পাশে বসা মেয়েটি ফিক করে হেসে ফেলল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এর উপরই ভর করে পরী! কিশোরীর মুখে দুষ্টুমীর হাসি। লাবণ্যমাখা একটি মুখ। চোখ দুটি টানা টানা। কেমন দেবী দেবী একটা ভাব আছে তার মধ্যে।

মা বলে চলছে, 'অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি। তারা এইটা ওইটা ঔষধ দেয়, খেয়ে কোন কাজ হয় না। 'সে' বলছে এইসব ঔষধ খাইলে তার আরও ক্ষতি হবে। ভবিষ্যতে মেয়ের কোনদিন বাচ্চা কাচ্চা হবে না।'

আমি ঘটনা বুঝতে চেষ্টা করছি। কিশোরী মেয়ে। সাইকোলজিক্যাল কেস হবার সম্ভাবনাই বেশি। এই বয়সে মানুষের মন লাগামহীন হয়ে যায়। অদ্ভুত চিন্তাধারা তাদের ঘিরে রাখে। তাদের কর্মকান্ড কোন কিছু দিয়েই ব্যাখ্যা করা যায় না। মেয়েটি হয়ত দৃষ্টি আকর্ষণের এই ধরনের কাজ করে থাকে। তার কর্মকান্ডের অস্বাভাবিকতা সে ধরতে পারে না। অনেক সময় ভয়ংকর কিছু করে ফেলে। যদি অসুস্থতা বাড়তে থাকে তবে সন্তান ধারণের পর নিজের সন্তানকে নিজেই মেরে পরীর উপর দোষ চাপাতে পারে।

তবে কোরআন শরীফে জ্বিনের কথা বলা আছে। আমার মত যারা তা বিশ্বাস করি এই দিকটাও ফেলে দিতে পারি না।

সমস্যা হচ্ছে মেয়েটার উপর ভর করা পরী তাকে শুধু পড়াশুনা করার সময় বিরক্ত করে। পড়তে বসলে, কোচিং কিংবা স্কুলে যাওয়ার সময় তাকে বাধা দেয়।

সেটাও শেষে জিজ্ঞেস করলাম, 'পড়াশুনার প্রতি পরীর এত অনীহা কেন?!'
মা বলল, 'এক সাধু বাবাকে জিজ্ঞেস করেছিলাম সে কথা, সে বলছে তার পড়াশুনা করার দরকার নাই। তার উপর স্বয়ং মা দূর্গা ভর করেছে!'

আমি আবার মেয়েটির দিকে তাকালাম। লাবণ্যমাখা কিশোরী একটা মুখ। টানা টানা চোখ। এখন কেন জানি দেবী দেবী লাগছে মুখটাকে।

ঔষধ লিখে দিলাম। বললাম, 'পরীকে বলবে তুমি পড়াশুনা করতে চাও, সে যদি তোমার ভাল চায় তোমাকে যেন পড়াশুনা করতে বাধা না দেয়। আর বলবে ডাক্তার বলেছে এই ঔষধ খেলে কোন ক্ষতি নাই'।

দেবী কি বুঝল কে জানে। আমার দিকে রহস্যময় হাসি দিয়ে চলে গেল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×