somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসে আরেকদিন

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'নেই কাজ তো খই ভাজ'। বাসস্ট্যান্ডে দড়িয়ে আছি। বাসের খবর নাই। এক জায়গায় খই ভাজা হচ্ছে, বিদেশি খই, পপকর্ন। অপেক্ষা করা ছাড়া কাজ নাই এখন, বিদেশি খই কিনলাম।

জরুরি একটা ফোন করা দরকার। মোবাইলের ব্যালান্স জিরো। একজনের কাছে এগিয়ে গেলাম 'ভাই মোবাইলটা দেয়া যাবে? জরুরি একটা ফোন করতাম'। লোকটা কোন কথা না বলে পকেটে হাত দিয়ে সরে গেল। আমাকে ছিনতাইকারি ভেবেছে কিনা কে জানে। এ শহরের মানুষ কাউকে বিশ্বাস করে না। কয়েকজনের কাছে চাওয়ার পর তিন নাম্বার ব্যাক্তির কাছে মোবাইল পাওয়া গেল।

কথা শেষ করতে কর‍তে বাস চলে এসেছে।

মারামারি করে বাসে উঠলাম। কনূই এর গুতা দিয়ে যে লোকটাকে ফেলে বাসে উঠলাম, সে নিশ্চয়ই এখন আমাকে গালাগালি করছে। কিছু করার নাই। অফিস ফেরত এমন সময় বাসে ওঠা যুদ্ধ করার সমান। ভালোবাসা এবং যুদ্ধে সবকিছু করা যায়। Everything is fair in love & war. সে হিসাবে কনুই মারা কোন ব্যাপার না।

শাহবাগ থেকে ক্যান্টনমেন্ট হয়ে মিরপুর যাচ্ছি। বাসে বসার ছিট নাই, অগত্যা রড ধরে দাঁড়িয়ে থাকা।

বাস ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকে পড়েছে। সামনে কঠিন চেক আপ। কন্ডাকটর বললো, "যারা দাঁড়ায় আছেন, সবাই মাথা নামাইয়া বসে পড়েন, দাঁড়ায় থাকলে আর্মি ধইরা নামায় দিব"। আমরা যারা দাড়ায় ছিলাম মাথা নিচু করে বসে পড়লাম আমার পিছনের লোক জিজ্ঞেস করলো "ভাই ঘটনা কি?" আমি বললাম "বিরাট গন্ডগোল লাগছে, একটু পরপর চেকাপ হবে, এরপর হামাগুড়ি দেয়া লাগবে রেডি থাকেন!" লোকটা রসিকতা বুঝলো না বিরক্ত হয়ে বললো "হামাগুড়ি দিব কেন?!" আমি বললাম "হামাগুড়ি না দিলে আপনারে আর্মি হেভি প্যাদানি দিবে!"

চেকিং পার হয়েছে। কন্ডাক্টর বললো "আপনারা এইবার উইঠে খাড়ান, চেকিং শেষ"। আমি পাশের লোকটাকে বললাম "ভাই, উইঠেন না! গুলি্টুলি করতে পারে!" ভদ্রলোক "ধুর মিয়া!" বলে বাসের পিছনের দিকে চলে গেল। আর্মি থেকে সে আমাকে বেশি বিপদজনক মনে করছে!

বসার একটা সিট পেয়েছি। জানালার পাশে। রাতের ঢাকা। ক্যান্টনমেন্ট এলাকায় ভিতরে কোন জ্যাম নাই। বাস সাই সাই করে যাচ্ছে। জানালা দিয়ে বেশ হুহু বাতাস। মাথায় চুল না থাকার অভাব বোধ করছি। এলোমেলো বাতাসে শাড়ির আচল কিংবা চুল কোন একটা উড়িয়ে যাওয়াত নিয়ম। উদাস উদাস লাগছে। গৌতম বুদ্ধ টাইপ উদাসিনতা। "বধূ শুয়ে ছিল পাশে, শিশুটিও ছিল..." তাদের রেখে গৌতম বুদ্ধ ঘর ছাড়ল। এমন হুহু বাতাস ছিল সেদিন, বুদ্ধ উদাসীন হয়ে ঘর ছাড়ল।

আমার উল্টো অনুভূতি হচ্ছে। ঘরেই ফিরতে ইচ্ছে করছে। বধূর পাশে বস থাকতে ইচ্ছে করছে, শিশুদের ঘাড়ে নিতে ইচ্ছে করছে।

আমি সাধারণ মানুষ, আমি গৃহত্যাগি কেউ না।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×