একজনকে জিজ্ঞেস করলাম "ভাই, এইখানে গরুর হাট কোথায়?" লোকটা বললো "আপনি তো হাটের মাঝখানেই দাড়ায় আছেন" আমি বিস্মিত হয়ে বললাম "তাইলে গরু কোথায়?!" বললো "আগে কিনেন নাই ক্যান, গরু শেষ!"
আমার মনে হচ্ছে আমি কারবালা প্রান্তরে দাঁড়িয়ে আছি। গলা শুকায় আসছে "পানি কই, পানি" বলে চিৎকার করবো নাকি "গরু কই, গরু" বলে চিৎকার করবো?!
কারবালা থেকে পলাশী প্রান্তরে (গাবতলী) হাজির হলাম। সেখানে কিছু গরু আছে কিন্তু সিরাজউদ্দৌলা সাহেব কুলিয়ে উঠতে পারতেসেন না। ইংরেজ গরু বনিকদের হাতে সে পরজিত প্রায়। আমি বললাম "সিরাজ সাহেব যুদ্ধ কইরা লাভ নাই, যা চায় এদের দিয়া দেন, এই যুদ্ধে কুলায় পারা যাবে না"। সিরাজ সাহেবের উত্তেজনা তাও কমে না সে চিৎকার করে যাচ্ছে "আলেয়া! আলেয়া! কোথায় তুমি?" আমি বললাম "আলেয়া বাসায় আছে, গরু কিনতে না পারলে আলেয়া ঘরে ঢুকতে দিবে না, বলবে 'মিনশে! কোরবানি কি তোর আব্বা মিরাজ-উদ্দৌলা দিবে?!!'
সিরাজউদ্দৌলা ক্ষান্ত হলেন। অতি উচ্চ সমঝোতায় গরু রফা হয়েছে। ইংরেজ বনিকরা প্রায় সব লুটে নিয়েছে। পিক ভ্যানে গরু নিয়ে উঠলাম। বললাম "সিরাজ ভাই একটা গান ধরেন, গান গাইতে গাইতে যাই"। সিরাজ ভাই গান ধরলো "আমরা করবো জয়... একদিন..."
আমি বললাম "সিরাজ ভাই, এই গান এখানে গাওয়া যাবে না, এটা আমাদের ক্রিকেট দলের থিম সং, অন্য গান শুনান"।
সিরাজ সাহেব ঝিম মেরে গেলেন, উনার মন ভালো হচ্ছে না।
গরুটা হঠাত আমার দিকে তাকায় চোখ টিপ দিল "কি কেমন বুঝলা?!" খিক খিক করে হেসেও উঠলো। সিরাজ সাহেব চমকে উঠলো "কে হাসে?! আলেয়া?" আমি বললাম "আপনি আলেয়া, আলেয়া বন্ধ করেন তো, বিরক্ত লাগতাসে!"
আমি এবং সিরাজ সাহেব খামোশ হয়ে গেলাম। কে জানে বাসায় আলেয়া আসলেই কি নিয়ে অপেক্ষা করছে??
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



