somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহারে মন!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাপড়ের আলমারি খুললাম। কি জন্য খুলেছি মনে করতে পারছি না। স্মৃতি বিট্রে করছে। ভুলোমন? বয়স কত হলো? এই বয়সে নিউরন গোলমাল করার কথা না। কিন্তু করছে। সেদিন স্কুলের বন্ধুর নাম মনে করতে পারলাম না "ইয়ে, তুই কিন্তু না খেয়ে যাবি না, হা হা হা, আমতা আমতা!!" এইসব বলে চালিয়ে দিলাম!

...আহারে মন! আহারে মন! আহা!...

অনেকক্ষন পর মনে পড়লো, গ্যাস্ট্রিকের ওষুধ খুঁজছিলাম। কিন্ত সেটা আলমারিতে থাকার কথা না। সম্ভাব্য অসম্ভাব্য সবখানে খুঁজে দেখা হচ্ছে। ফ্রিজে খুঁজলাম, নেই। ফ্রিজে চমচম রাখা আছে। চট করে একটা চমচম মুখে পুরে দিলাম। ঠান্ডা চমচম কি গ্যাস্ট্রিকের ওষুধের বিকল্প হিসাবে কাজ করবে? করতে পারে। কে কখন কি কাজ করে ঠিক নাই।

কিছুই খুঁজে পাচ্ছি না। টিভি দেখবো, রিমোট খুঁজে পাচ্ছি না। রিমোট ছাড়া টিভি দেখা আর ম্যাচ ছাড়া সিগারেট থাকা একই ব্যাপার। একটা জোকস বলি... একবার এক মহাশ্চারিকে ১ বছরের জন্য চাঁদে পাঠানো হলো...
না থাক জোকস শুনে লাভ নেই।

রিমোট না পাওয়া একদিক থেকে ভালো। হাতে রিমোট থাকলে কিছু দেখা হয় না, এ চ্যানেল ও চ্যানেল ঘোরা হয় শুধু। সমস্যা হচ্ছে টিভিতে আল জাজিরা চ্যানেল দিয়ে রাখা। কি দেখবো এখানে?

আজকে এটা ওটা খুঁজতে খুঁজতেই দিন চলে যাচ্ছে। সন্ধ্যা নেমেছে। আজকের সন্ধ্যাটা অবশ্য খারাপ না। একটা অনুষ্ঠানে বসে আছি। বন্ধুর জন্য পাত্রী দেখতে এসেছি। প্রাইভেট ভার্সিটি, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমাদের সাথে বন্ধুর এক মামা।

বন্ধুকে বললাম, "তুই ভুল জায়গায় আসছিস, বিয়ে বাড়িতে কিংবা কোন অনুষ্ঠানে মেয়ে দেখতে যেতে হয় না, মেয়ে সাজুগুজু করে আসবে, আসল চেহারা বুঝতেই পারবি না!"

জমজমাট অনুষ্ঠান। এখন সংগীত পর্ব চলছে। অামাদের পিছনের সারিতে কয়েকটা ফাজিল টাইপ ছেলে বসে আছে। স্টেজে একটা মেয়ে গাইছে-
"এসো নীপবনে।ছায়া বীথি তলে.."

এরা ফোড়ন কাটছে-
"আপা আইতে পারুম না, বাসায় কাম আছে"!

পরের লাইন "এসো করো স্নান ছায়া নবধারা জলে.."

"আপা, ছাতা আনুম? এখন ভিজলে ঠাণ্ডা লাইগা যাবে!"

আমি বন্ধুর দিকে তাকালাম "দোস্ত, এরা যদি জানতে পারে আমরা এদের মেয়ে ভাগাইতে আসছি, আমাদের সবাইরে কিন্তু বাইন্ধা রাখতে পারে!"

গানের পর এখন নাচ পর্ব। একজন নাচতে উঠেছে। পিছন থেকে আবার কোরাস-

"পইড়া স্টেজ ভাংলে দোষ নাই"
"ওই! ভূমিকম্প! ভূমিকম্প!"

বন্ধু বলল "চল যাই, মেয়ে দেখা লাগবে না"।
আমি বললাম " ভয় পাইস না, মেয়ে দেখেই যাব, বাইন্ধা রাখলে রাখবে- আমরা কি ডরাই সখী ভিখিরি রাঘবে? কি বলেন মামা?"
মামার মুখ শুকায় গেসে, বললেন "এইসব কলেজ, টলেজে মেয়ে না দেখাই ভালো, ছেলেরা ডিস্টার্ব করতে পারে, আমরা কোন রেস্টুরেন্টে যাই, রনি তুই ফোন দিয়ে কাছাকাছি কোন রেস্টুরেন্টে আসতে বল"।

আমরা আলো ঝলমল পরিবেশ থেকে বের হয়ে আসলাম। বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। বন্ধুকে বললাম "শোন এইটা হচ্ছে নবধারা জল, তুই গান শুরু কর, দেখবি নায়িকা দৌড়াইতে দৌড়াইতে আসছে"।

কথা শুনে বন্ধু মিটিমিটি হাসছে। কেন হাসছে কে জানে? নায়িকার সাথে বৃষ্টি ভেজা নাচ চিন্তা করছে?

আমরা কাছাকাছি রেস্টুরেন্টের খোঁজে বের হলাম।

...আহারে মন.. আহা!
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×