somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগল কিংবা কাপুরুষ ছেলেটা

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনে আমার রাশেদের কথা মনে হয়। রাশেদ ছিল বৃষ্টি পাগল ছেলে। মেঘ দেখলেই সে অস্থির হয়ে যেত। চোখ মুখে তার আনন্দ ঠিকরে বের হত 'দোস্ত! বৃষ্টি হবে মনে হয়!

অদ্ভুত ছেলে। বৃষ্টি তো ভালোবাসতোই, বৃষ্টির পর প্যাচপ্যাচে কাদাও তার পছন্দ। নিরা বলতো 'রুমি ভাই! আপনার বন্ধু একটা পাগল। বৃষ্টি পড়লে তার মাথা ঠিক থাকে না। জানালা খুলে বসে থাকে, বৃষ্টির ছাটে ভিজে, সাথে আমার তোষক বালিশ গুলো ভিজায়। বলে- চলো রিকশায় ঘুরে আসি, না হয় ক্যাম্পাসে যেয়ে বৃষ্টি দেখি'

রাশেদ আর নিরা ঢাকার ছোট একটা ঘরে ভাড়া থাকতো। দোতলা বাসার দুই রুমের একটা ঘরে। রাশেদ বাসায় ফিরলে নিরা নিচে নেমে আসতো। এরপর রাশেদ নিরাকে কোলে নিয়ে সিড়ি ভেংগে উঠতো। নিরা বলতো 'পাগলটা একটা! পাগলটা আমাকে এত ভালবাসে কেন?! রাশেদ ভালবাসতো নিরার কোলে মাথা রেখে শুয়ে থাকতে। নিরা তখন তার নাক ডলে দিত। তার চুলে তেল দিয়ে দিত।

রাশেদ ঘন্টার পর ঘন্টা নিরার দিকে তাকিয়ে থাকতো। তাকিয়ে মাঝে মাঝে সে হতভম্ব হয়ে যেত। তার কাছে মনে হত তার সামনে একটা দেবী বসে আছে! দেবীর টানা টানা চোখ, সেই চোখে টানা করে কাজল আঁকা, দেবীর মুখে তিনটা তিল "ট্রায়াংগল!" দেবীর চিবুকেট কাছটা কাটা, নাকে নাকফুল- যেন সত্যিকারের ফুল।
রাশেদ সুযোগ পেলেই নিরার চোখে কাজল একে দিত। আহা! সেই চোখ, কি গভীর! অতল! সেই জলে ডুব দিত সে প্রতিদিন। ভালবাসার জলে।

নিরা বলতো 'আমার আংগুল গুলো একটু টেনে দিবে?' রাশেদ নিরার আংগুল গুলো টেনে দিত। ভালবাসার স্পর্শ। একটা এক্সিডেন্টের কারণে নিরার দুইটা আংগুল ছোটবেলায় কেটে ফেলতে হয়েছিল। রাশেদ ঐ আংগুল ধরে বসে থাকতো। বলতো 'আহারে! আমার বাবুটা!'

নিরাকে রাশেদ ডাকতো 'হোয়াংহো নদী'। বলতো 'চিনের দুঃখ যেমন হোয়াংহো নদী, তেমনি আমার দুঃখ তুমি, আমার কেন জানি মনে হয় একদিন আমাকে ছেড়ে চলে যাবে তুমি! নিরা তখন রাশেদকে বুকের কাছে টেনে নিয়ে বলতো 'আমার বাবুটা! আমি কি তোমাকে ছেড়ে যেতে পারি! কোথায় যাবো আমি?!'

নিরা কথা দিয়েছিল রাশেদের সাথে রাতের শহরে হেটে বেড়াবে। যখন শহর নীরব হয়ে যায়, যখন কেবল সোডিয়াম বাতি আলো ছড়ায়, ফুটপাতের মানুষ, নিশাচর কুকুরগুলো ছাড়া পথে কেউ থাকে না। তখন রাশেদ নিরার হাত ধরে থাকবে, যেমনটা সে সারাক্ষণ ধরে থাকে। সোডিয়াম বাতির হলুদ আলো তাদের গা ঠিকরে পড়বে। ভালবাসার আলো।

তীব্র ভালবাসার গল্পগুলো কেন জানি পূর্ণতা পায় না।
নিরা একদিন রাশেদকে ছেড়ে চলে গেল। কেন চলে গেল তার রাশেদ জানে না। কিংবা রাশেদ জানে, কখনো বলেনি আমাকে।

রাশেদ কাপুরুষ টাইপ ছেলে। পকেটে ৩০টা ঘুমের ওষুধ নিয়ে ঘুরে। কিন্তু কখনো খাওয়ার সাহস করে না। আমি মনে মনে বলি 'খেয়ে ফেল ব্যাটা! একটা আবর্জনা কমুক!'

পাগলের মত ভালবাসা ছাড়া আর পারিস কি তুই!
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×