আমি চোখ বন্ধ করলেই তুমি ধরা পড়ে যাও;
তোমার প্রশান্ত চেহারা, সুন্দর দেহাবয়ব।
আমি চোখ বন্ধ করলেই,
নিস্তরঙ্গ নদীর মত তুমি,
কেমন যেন সদা বহমান।
চোখ দুটো বন্ধ করলেই কেবল,
অন্ধকার কেটে গিয়ে আমি আলোর মুখ দেখতে পাই।
চোখ বন্ধ করলেই যেন তুমি;
তোমার ধরা পড়ে যাওয়া অস্থির রুপকথার গল্পে তারুন্যের রণসঙ্গিত,
রক্তে আগুন জ্বালিয়ে দেয় যেন বিপ্লবের সুতীব্র নেশা।
আমি চোখ বন্ধ করলেই,
আমাকে পাগল বানিয়ে দেওয়ার জন্যই বুঝি তোমার আগমন।
আমি চোখ বন্ধ করলেই দেখি তুমি;
আর চোখ খুললেই,
কেমন যেন শুন্য মরুভূমী।।
রচনাকালঃ রাত ০১টা ৫৭মিনিট, ২২-০৬-১৩...
কবিতার নামটা ইচ্ছে করেই একটু হাস্যকর করলাম…
মুডটা বেশ ভালো তো, তাই সিরিয়াস কবিতার নামকরনে একটু ফাইজলামী করতে মন চাইলো…
করলাম… হেহে…
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



