'কনশাসলি কনফিউজড!'
৩১ শে মে, ২০১৪ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বারবার উঁকি দেই
আছো নাকি নাই,
বারবার তাই বুঝি
তোমাকে হারাই।
অভিমানে দরোজার
সামনে দ্বাড়াই,
কড়াঘাত না করেই
ফিরে চলে যাই।।
হয়তোবা এসেছিলে
হারাবে বলেই;
হেসেছিলে, বেসেছিলে
আজ তুমি নেই।
ধোঁকার সাগরে আমি
হারিয়েছি খেই;
আশা বাঁধি, ছেঁড়া পালে
হাওয়া লাগবেই।।
ডাক দেবো, দেবো কিনা!
শত সংশয়,
যুদ্ধের ডামাডোলে
ক্লান্ত হৃদয়।
তীব্র ঘৃনায় গড়া
তিক্ত সময়,
আবেগ অশ্রুতে মেনে
নেই পরাজয়।।
কষ্টেরা ছুটি শেষে
ফিরেছে যখন,
ভ্রান্তির বেড়াজালে
উন্মাদ মন।
কিভাবে রয়েছো তুমি
হয়ে অচেতন?
এতটা কঠিন কভু
ছিলে না তখন।।
একদিন ভাঙ্গবেই
ধৈর্য্যের পাড়,
বিদ্রোহী মন দেবে
দ্রোহ-চিৎকার।
সেইদিন বেশিদূর
নেই বুঝি আর;
বুঝে নেবো, খুঁজে নেবো
সব অধিকার।।
-রচনাকালঃ ২৪-০৫-১৪...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন