somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ওড্ টু রিকশাওয়ালা'

২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিকশাওয়ালা রিকশা টানে
ক্রিং ক্রিং ক্রিং;
বেল বাজিয়ে, পা চালিয়ে
ঘুরিয়ে প্যাডেল রিং।

খুব সকালে, খুব বিকেলে
সন্ধ্যা নামি নামি;
ঘুরিয়ে চাকা, স্বপ্নালূ তার
দৃষ্টি অনুগামী।

তীব্র রোদে ঘাম ঝড়িয়ে
ঘুরায় সে তিন চাকা,
বিনিময়ে সামান্য পায়
পরিশ্রমের টাকা।

ঘাম বিকোবে, যাত্রী খোঁজে
এদিক সেদিক চায়,
খুব যতনে পকেট ভরে
যখন সে যা পায়।

মাঝে মাঝে হেথায় সেথায়
মুছতে গায়ের ঘাম,
টং দোকানে চায়ের কাপে
সাময়িক বিশ্রাম।

আসন গেঁড়ে, পা ছড়িয়ে
গুনগুন গুন গান;
ক্লান্তি জমাট সিগারেটে
প্রচন্ড সুখটান।

ঝরঝর ঝর বৃষ্টি যখন
রাস্তা জুড়ে ঢল,
ঘুরছে ক্রমশঃ তিন চাকা তার
লুকিয়ে চোখের জল।

চিন্তা মনে কেমনে তবে
শোধবে জমার টাকা?
যাত্রীবিহীন সংকটে তার
ঘুরছে গাড়ির চাকা।

মালিক কি আর বুঝবে এসব
চাইবে সে তার জমা,
বৃষ্টি-বাদল কি যায় আসে
করবে না তো ক্ষমা।

ঘুরছে চাকা, জমছে মনে
দুঃখ অবিরাম;
কে আর দেবে রিকশাওয়ালার
চোখের পানির দাম!

কেমন মানুষ আমরা, যখন
ওড়াই হাজার টাকা;
আড্ডাবাজী, ডেটিং, প্রেমে
পকেট করি ফাকা।

রিকশাওয়ালা বাড়তি ভাড়া
চায় যদি পাঁচ টাকা,
আমরা তখন খুব হিসেবী
প্রচন্ড একরোখা।

নীতি কথা, কটু কথা,
শোনাই নানান গালি;
এসব দেখে সুশিল সমাজ
হাসে, বাজায় তালি।

''বেশ করেছেন, বেটা একটা
আস্ত বেয়াদব,
দুই গালে দুই থাবড় দিলে
শিখতো সে আদব!''

পাঁচটা টাকায় রিকশাওয়ালার
চরিত্র খায় মার,
আড্ডা, প্রেমে হাজার টাকা
কেবলই আবদার।

রিকশাওয়ালা রিকশা টানে
সেওতো মানুষ,
জাগ্রত হোক মনুষ্যত্ব
জাগুক সবার হুশ।

সবার মত সেওতো চায়
এতটুকু সম্মান,
দেশ গঠনে রয়েছে তার
অনন্য অবদান।

গ্যাস বাঁচিয়ে, তেল বাঁচিয়ে
কেবল গায়ের জোড়ে,
ঘুরায় সে তার তিনটি চাকা
নিজের মতন করে।

রিকশাওয়ালা রিকশা টানে
স্বপ্নালূ তার দৃষ্টি,
তীব্র রোদে কিংবা যখন
আকাশ ভেঙ্গে বৃষ্টি।

ক্রিং ক্রিং ক্রিং বেল বাজিয়ে
বেঁচে গায়ের ঘাম,
যাত্রীদেরও উচিৎ দেওয়া
ঘামের সঠিক দাম।।

রচনাকালঃ ২৫-০৮-২০১৪…
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×