somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যার ইন ব্লগটাকে যেমন দেখতে চাই... ... ... ...

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগে বিভিন্ন বিষয়ে লিখছি তা প্রায় বেশ অনেক দিন। লেখার চেয়ে মন্তব্য করি বেশী। কারন একটি মানসম্মত লেখা অনেক পরিশ্রম সাধ্য। তবে সমালোচনা বা মন্তব্য করা অনেক অনেক সহজ এবং মাঝে মধ্যে জ্ঞণী জ্ঞণী একটা ভাবও লক্ষণীয়। তা যাই হোক ব্যক্তিগত ব্যস্ততার কারনে মাঝে প্রায় এক থেকে দেড় বছরের বিরতি দিয়ে সামু ফিরে এসেছি। আগের চাইতে সামুর পোষ্টগুলো অনেক মানসম্মত মনে হচ্ছে। আমার ব্যক্তিগত ভাল লাগার জায়গাটুকু হচ্ছে ব্লগারদের মধ্যে রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে পারস্পরিক বিবাদ অনেক কম এবং সকলেই চেষ্টা করেন বিষয়গুলোকে যৌক্তিক ভাবে উপস্থাপন করতে ।


বিগত কয়েক দিন যাবত ব্লগের অভিজ্ঞতর আলোকে মডুর কাছে কিছু চাওয়া ছিল যেমন:-

১. ব্যানার
সামুর ব্যানার আরো অধুনিক হয়া উচিৎ। ডিজিটালে একটা আবহ না থাকলে কেমন যেন লাগে। দেশী বৃক্ষরাজী, ঐতিহাসিক স্থান, দেশী ফুল, দেশী ফল, দেশীয় সংস্কৃতিক কর্মকান্ড ইত্যাদি বিষয় নিয়ে একটি কোলাছ ব্যানার হতে পারে।

২. নটিফিক্যাশান
নতুন কোন পোষ্ট দিলে তার উপর মন্তব্য বা অন্য কোন পোষ্টে মন্তব্য করলে তার প্রতিউত্তর গুলো নটিফিক্যাশানে পাওয়া যায়। তবে কেউ যদি একবার লগইন করে নটিফিক্যাশান না দেখে লগআউট হয়ে যায় বা করে ফেলে তা হলে পরবর্তীতে সেই নটিফিক্যাশান আর দেখতে পায় না। এই সমস্যাটা দূর করা প্রয়োজন। নটিফিক্যাশানের একটি লগ/পেজ থাকবে যেখানে সকল নটিফিক্যাশান গুলো তারিখ অনুযাই লিপিববদ্ধ থাকবে।

৩. বিজ্ঞাপন
পণ্যে প্রচার ও প্রসারের জন্য বিজ্ঞাপন একটি অতি প্রয়োজনীয় বিষয়। আর অনলাইনে বিজ্ঞাপন হচ্ছে যুগের চাহিদা। সাধারণত জনপ্রিয় সাইটগুলোতে বিজ্ঞাপন দেয়া হয়ে থাকে। এরকম একটি সাইট হলো আমাদের প্রিয় সামহোয়্যার ইন ব্লগ। এই প্লাটফর্মে বিজ্ঞাপন দিতে পারা ভাগ্যের ব্যাপার। আর এখানে ভাগ্যবান হচ্ছে এখানেই.কম । পেজের প্রায় অর্ধেক জায়গা জুড়ে আছে এদের বিজ্ঞাপন। এটা আমার মতে উচিৎ নয়। বিজ্ঞাপনের জন্য ব্যানারের নিচে ডান দিকে একটি নির্দিষ্ট স্থান থাকবে যেখানে ইচ্ছুক বিজ্ঞাপন দাতাদের বিজ্ঞাপন থাকবে। অন্তত ব্যানারের উপরে কোন বিজ্ঞাপন নয়।

৪. মন্তব্য
ইদানিং পাঠক সংখ্যা কমে গিয়েছে। প্রায় সব পোষ্টে পঠিত সংখ্যা অনেক কিন্তু কোন মন্তব্য নেই। তার মানে সবাই পোষ্ট দেয় কিন্তু কেউ মন্তব্য করে না। এ ব্যাপারে সামুর কোন কিছু করার নেই তবে যা করতে পারে তা হলো সংশ্লিষ্ট পোষ্টে মোট কতজন ভিজিটর ছিল তার একটি তালিকা পোষ্টদাতার লগে থাকতে পারে।

৫. অটোড্রাফট
বেশী লেখার কোন পোষ্ট হলে ড্রাফ্ট এর সময় বেশ সমস্যায় পড়তে হয়। System যখন অটো Save করে তখন লেখা বন্ধ রাখতে হয় বিশেষত Internet Explorer এ বেশ সমস্যা হয়। এই সমস্যা দূর করতে হবে।

৬. পোষ্ট ভাল লাগা ও প্রিয়োতে রাখা (২৬-০৮-২০১৪ তারিখে আপডেট দেয়া)

অনেকেই তার ভাল লাগা পোষ্ট গুলো মার্ক করে রাখে আবার কেউ কেউ তা প্রিয়োতে রাখে। কিন্তু কেউ ই জানে না কে কার পোষ্ট প্রিয়োতে রেখেছে বা ভাল লেগেছে। একটি নির্দিষ্ট পেজে এর একটি লগ থাকতে পারে।


৭. সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন (২৮-০৯-২০১৪ তারিখে আপডেট দেয়া)

সাধারণত যারা পোষ্টে বেড়াতে আসে তাদের নামের তালিকা এখানে পাওয়া যায়। কিন্তু কবে কে আসল তা এখানে বুঝা যায় না, ফলে নামেন পাশে যদি তারিখ থাকে তবে ভাল হয়।

৮. অটো লগ আউট (১৫ অক্টোবর ২০১৪)

ইদানিং দেখছি প্রায়ই অটো লগ আউট হয়ে যাচ্ছে। কোন একটি পোষ্টে মন্তব্য করলাম এবং পরে যখন মন্তব্য প্রকাশ করূন বাটলে ক্লিক করি তখন সিস্টেম বলে লগ ইন করুন, কি মজা্??? জানা আপা কি বিষয়টা দেখবেন?


৯. ব্লগার পরিসংখ্যান (২০ অক্টোবর ২০১৪)
ব্লগ পরিসংখ্যানে ২টি পয়েন্ট সংযুক্ত করা যেতে পারে তা হলো (ক) নির্বাচিত পাতা পোষ্ট সংখ্যা এবং (খ) স্টিকি পোষ্ট সংখ্যা


সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন পরিবারের সকলকে নিয়।





আমার অন্যান্য পোষ্টগুলো

১. ছদ্ম নামে নয় যারা
২.প্রোফাইল কমেন্ট।
৩.আসুন পরিচিত হই
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৭
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×