somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নন্টে-ফন্টে আর অ্যাপল বধ

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(মুখবন্ধঃ নাহ, ভেবেছিলাম এটা আমার লেখবার মতন কোন বিষয়বস্তু না। তারপরেও অফিস কলিগ যখন রসিয়ে রসিয়ে বিষয়টা বলা শুরু করলো, ভাবলাম ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। যদি আমি খানিকটা রস আস্বাদন করতে পারি, খানিকটা ভাগ তো ব্লগিয় ভাইবোনদের ওপরেও বর্তায়। খোলাসা করেই বলা যাক। আমি আর দশজন সাধারন মানুষের মতোই ঘটনাটা বলছি। আমি নিশ্চিত আপনাদের অনেকেই এ ব্যাপারে বিস্তারিত জানেন, সুতরাং আমি ব্যাখ্যা করবার মতন কোনো যৌক্তিক কারন খুঁজে পাচ্ছিনা। শুধু এতটুকুই বলি নারায়ন দেবনাথের “নন্টে-ফন্টে” না পড়া থাকলে পুরো রস টা আস্বাদন করতে পারবেন না)

সম্প্রতি স্যামসাং আর অ্যাপলের মধ্যে “কামড়া-কামড়ি” অনেকেই লক্ষ্য করে থাকবেন। কেউ কাউরে ছেড়ে কথা কইছে না। ঘটনার শুরু যখনই স্যামসাং তাদের গ্যালাক্সি এস থ্রি আমেরিকার বাজারে ছাড়লো। আর যায় কোথায়? অ্যাপল দাবী করে বসলো ওটা চলবে না। ও আমাদের এক প্রোডাক্টের নকল (আমার অজ্ঞতার কারনে মডেলটার নাম উল্লেখ করতে পারছি না)। আমেরিকায় এসে আমাদের সাথে মামদোবাজি? ঠ্যালা সামলা হতভাগার দল।

ব্যাস, আর যায় কোথায়? কেল্টুদা’র কথায় সুপারিন্টেনডেন্ট স্যার বেঁকে বসলেন। ও মাল বিক্কিরি করা যাবেনা। মামলায় হেরে গেলে ক্ষতিপূরণ দিতে হবে ১ বিলিয়ন ডলার। তা মামলা বাবাজি তো আর বাংলা হাইকোর্টের গতিতে চলে না। তেনাদের ভাবসাবই আলাদা। সুতরাং, অ্যাপলের পক্ষে মামলার রায় আসতে সময় নেয় নি। স্যামসাংও ফেঁসে গিয়েছিলো মস্ত গ্যাঁড়াকলে। কিন্তু আসলেই কি ফেঁসে গিয়েছিলো? নান্টুয়া আউর ফান্টুয়া তো আমাদের উপমহাদেশেরই সৃষ্টি। ওভাবে কেল্টোর হাতে বমাল সমেত ক্যাচ হলে ইজ্জতের ফালুদা হবার বাকি থাকে কি? আসুন না, দেখে যান শেষটায় কি রাম প্যাঁদানি খেয়ে “ছেড়ে দিন স্যার, কেঁদে বাচি” অবস্থা কেল্টো মহাশয়ের।

ক্যালিফোর্নিয়া, অ্যাপল হেডকোয়ার্টার। কাকডাকা ভোরেই হঠাৎ ত্রিশখান লরি অ্যাপল হেডকোয়ার্টারে ঢোকার অনুমতি চাইলো। অ্যাপলের সিকিউরিটির দ্বায়িত্বে নিয়োজিত কোম্পানি জানালো ভুলক্রমে লরিগুলো এসে পড়েছে। কিন্তু বিধিবাম, মিনিটখানেক পরেই টিম কুক (সি ই ও, অ্যাপেল) সাহেব ফোন পেলেন স্যামসাং এর সি ই ও সাহেবের। লরিগুলো নিজের ঠিকানা খুঁজে পেয়েছে তো দাদা? ১ বিলিয়ন ডলারের কয়েন পাঠিয়েছি। গুনে দেখুন, ঠিক আছে কি না? মজার বিষয় হলো আমাদের সুপারিন্টেনডেন্ট স্যার (ফেডারেল কোর্ট) কোন ম্যাথডে পেমেন্ট হবে তা পরিষ্কার করে কিছু বলেন নি। অ্যাপলকে টাকাটা গুনে নিতে হবে এবং যদি কোন ব্যাংক ওভাবে খুচরো টাকা নেয়, তাহলেই তারা টাকাটা ডিপোজিট করতে পারবে। নইলে এক, দুই পেনি করেই খরচ করতে হবে (আমার জানা মতে ২০ বিলিয়ন কয়েন পাঠানো হয়েছে, প্রতিটি ২০ সেন্ট এর) স্যামসাং এর চেয়ারম্যান সাহেব লি-কুন-হে বলেছেন, “নোংরামী করতে চাও? বেশ তো, এসো শিখিয়ে দিই। যেভাবে ইচ্ছে টাকাগুলো খরচ করো, আমার কোন আপত্তি নেই। আমি তোমার পাওনা মিটিয়ে দিয়েছি”। আমার একটা ডায়ালগ-ই মনে পড়ছে “অ্যাকঃ কি বিচ্ছিরি দুর্গন্ধ আর নোনতা। ই কি রস রে নন্টে?"

“হেঃ হেঃ বোধহয় গেঁজিয়ে গেছে অ্যাপল দা”
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪১
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×