somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ খুন করেনি বিশ্বজিতকে...

১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতি বা ধর্ম নিয়ে লিখবার ইচ্ছে ছিলোনা কোনকালেই । দুটো ব্যাপারই বিতর্কের সৃষ্টি করে, সন্দেহের অবকাশ নেই। আর ধর্ম নিয়ে যখন রাজনীতি দেখি তখন আমি গলায় অদৃশ্য একটা সাইনবোর্ড ঝুলিয়ে ঘোরাঘুরি করি "১০০ হাত দুরে থাকুন। হর্ণ বাজান। সাইড নিন"
সৃষ্টিছাড়া বিতর্কে অংশগ্রহণের পক্ষপাতী নই আমি। সুতরাং, সাইড নিন অন্যথা চেষ্টা করুন।

অবশ্য, সুক্ষ্ণ আঁতেল শ্রেনীর বামপন্থীরা দাবী করতেই পারেন "প্রতিটি মানুষই রাজনীতির অংশ। কেউই রাজনীতির বাইরে নন"। তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকে অন্যরকম। আমি এবং আমরা রাজনীতির বাইরে থাকতে পছন্দ করি। আপাতত এটাই আমাদের রাজনীতি। নোঙরা ঘাঁটাতে আমরা পছন্দ করি না। রাজনীতি পরিচ্ছন্ন হলে নিশ্চয়ই আমাদের উপস্থিতি অনুভব করবেন। এবং প্রবল ভাবেই।

সাম্প্রতিক বিশ্বজিত হত্যাকান্ড চায়ের আড্ডা জমানোর জন্য একটি দারুন টপিক। সন্দেহ নেই হতভাগ্য যুবকের বাবা-মায়ের চোখের জল চায়ের আড্ডার পরিবেশকে প্রভাবিত করবে না। প্রভাবিত করবে না ব্লগে, জাতীয় দৈনিকে বিশ্বজিতকে নিয়ে অনেক হৃদয় বিদারক লেখা। হপ্তা না ঘুরতেই সব অতীত হয়ে যাবে। প্রমান চান? বেশ তো, দেখিয়ে দিচ্ছি। বিশ্বজিতের মতন কি আর কেউ মারা যায়নি এদেশে? যদি মারা গিয়েই থাকে তাহলে তাদের দু/একজনের নাম মনে পড়ছে কি?

কি আশ্চর্য! একজনের নামও মনে পড়ছে না? তাহলে কি বিশ্বজিত আমাদের কলুষিত রাজনীতির সবেধন নীলমণি একমাত্র শিকার?
কে আসলে বিশ্বজিতের খুনি? আওয়ামী লিগ?
উহু! অসম্ভব। হতেই পারে না। পাগলা কুকুরকে বেঁধে না রাখলে আপনি যদি তার কামড় খান সে দায় আপনার। কুকুরের কাজ তো কুকুর করবেই।
আমরাই বিশ্বজিতের হত্যাকারী। আমরা নির্বাচিত করেছি একদল হায়েনাকে যারা আমাদের শাসন করবে। কোনবারই আমরা ভুল করিনা, প্রতিবারই হায়েনা কিংবা হিংস্র কুকুরগুলোকেই আমরা নির্বাচন করবো। বিশ্বজিতের মতন মারা পড়বো। এবং গোল্ডফিশের স্মৃতিশক্তির ব্যবহার করে সেটা ভুলেও যাবো। আমাদের আস্ফালন এবং বৃথা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা শুধুমাত্র কাগজ কলমেই সীমাবদ্ধ। সামনে নির্বাচন আসছে। আসুন গোল্ডফিশের মতন সব ভুলে যাই। আওয়ামী, জাতীয়তাবাদী, জামাত কিংবা জাতীয় পার্টিকে আরো একবার আমাদের বিবেক ধর্ষণের সুযোগ দেই।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×