somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাধের দ্বার উন্মোচিত হচ্ছে নাতো!

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

~চলার পথে এখন অধিকাংশ মানুষের মুখেই মাস্ক দেখা যায়। কারোর মুখে সার্জিক্যাল মাস্ক বা কারোর মুখে ফুটপাথে পাওয়া নর্মাল মাস্ক। উদ্দেশ্য সবার একটাই, ধুলাবালি থেকে নিজেকে রক্ষা করা। ধুলাবালির শহর হিসেবে ঢাকা চ্যাম্পিয়ন হওয়ার অভূতপূর্ব সাফল্য অর্জনের পর থেকেই মানুষের মধ্যে এখন সচেতনতাবোধ বৃদ্ধি পেয়েছে। মানুষ সচেতন হচ্ছে, নিজের জীবনটাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এতো সবের আড়ালে অপরাধ করার রাস্তা আমরা নিজেরাই তৈরি করে দিচ্ছি নাতো!

~হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, আদালত সব জায়গায় এখন মাস্কের ছড়াছড়ি। ফেইস হলো মানুষের প্রথম এবং প্রধান আইডেন্টিটি। মানুষ যখন সেটাকে হাইড করে যে কোনো জায়গায় প্রবেশের অনুমতি পাবে তখন তার দ্বারা যে কোনো অপরাধ সংঘটিত হওয়ার প্রবণতা বেড়ে যাবে। অনেক ব্যাংকে দেখ যাচ্ছে মাস্ক পরে প্রবেশ করলে চাইলে সিকিউরিটি গার্ড বাধা দিচ্ছে, বায়ু দূষণের অজুহাতে পাবলিক যখন মাস্ক খুলতে চাচ্ছে না তখন সিকিউরিটি গার্ডের কিছু করার থাকছে না। এই সুযোগ টা কাজে লাগিয়ে ব্যাংক রোবারির হার যে বেড়ে যাবে না, কিংবা এটিএম বুথে অসৎ মানুষের বাধাহীন প্রবেশ বৃদ্ধি পাবে না সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনুরূপভাবে শিক্ষা প্রতিষ্ঠানে গার্ডিয়ানরা প্রবেশের সময় ও মাস্ক ব্যবহার করছে সাথে স্টুডেন্টরাও। এতে করে গার্ডিয়ান ছদ্মবেশে কিডন্যাপিং যে বেড়ে যাবে না সেই সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাসপাতাল, অফিস- আদালত, রাস্তাঘাটসহ পাবলিক প্লেসে চুরি-ছিনতাই এর মাত্রা খুব দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

~ধরা পরার ভয়ে কিংবা পরিচয় প্রকাশ হওয়ার আশংকায় সিসি ক্যামেরা থাকলে তার এরিয়াতে চুরি ছিনিতাই একটু কম হয়। মাস্ক পরার অবাধ অনুমতির কারণে এখন কেউ আর সিসি ক্যামেরাকেও তোয়াক্কা করবে না।

~মাস্ক পরে ফুসফুস ক্যান্সার থেকে নিজেকে রক্ষা করতে পারলেও যে কোনো অপরাধের ভিক্টিম হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারছি তো! প্রশ্ন কিন্তু থেকেই যায়!

~কর্তৃপক্ষের ভরসায় সবসময় থাকলে হবেনা। অপরাধের মাত্রা বেড়ে গেলে সেটাকে কর্তৃপক্ষ আমলে নেয় কিন্তু ইতোপূর্বে ক্ষতি যা হওয়ার সেটাতো হয়েই যায়। সচেতন হতে হবে নিজেকে। নিজেকে রক্ষা করতে হবে নিজেই।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×