somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শরীর যার সিদ্ধান্ত তার, টাকা যার সিদ্ধান্ত ও তার!

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শরীর মুনিয়ার, সিদ্ধান্ত মুনিয়ার, আত্মহত্যা করেছে মুনিয়া তাহলে আমরা কান্না করছি কেন?


যা ঘটেছে সেটা হওয়ারই ছিলো। আনভিরকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। এসব মানুষ খেকো গুলো ওত পেতে থাকে কখন একজনকে নিজের ফাঁদে ফেলানো যায়। কখনো টাকার বিনিময়ে, কখনো নারী স্বাধীনতার নামে পারিবারিক বন্ধন থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে, কখনো বা উভয়ের সংমিশ্রণে।

একটি ঘটনা নারীবাদীদের মুখোশ খুলে দিলো, চাটুকার মিডিয়াকে আরেকবার পরিচয় করিয়ে দিলো, কিন্তু আফসোস যাদের এসব চেনার কথা তারা চিনতেই চাইছে না!


ভিক্টিমকে নিয়ে পর্যালোচনা কখনো ভিক্টিম ব্লেমিং হতে পারে না। এক হাতে তালি বাজে না সেটা আমরা সবাই জানি। কিন্তু দিন শেষে যে নিচে পরে যায় তাকে ভিক্টিম বানিয়ে ক্রিমিনালের উপর অপরাধের সকল দায়ভার চাপিয়ে দেওয়াও কিন্তু দ্বিমুখী স্বেচ্ছাচারিতা। সমাজ থেকে অপরাধ তখনই নির্মুল হয় যখন অপরাধ সংঘটিত করার মতো কোনো উপযুক্ত কারণ না থাকে।

আনভির হলো একটা সিস্টেম, এই সিস্টেমের বাউন্ডারি কখনো ভেদ করতে পারবেন না।

সিস্টেমের বিরুদ্ধে জয়ী হতে হলে তার উপাদানগুলোকে চিনতে হবে যা দ্বারা প্রতিনিয়ত ব্রেইনওয়াশ করানো হচ্ছে।

নাইন টেনের একটা মেয়ের সাথে কথা বলে দেখবেন তারা অনেক কিছুই বুঝে, এই বয়সেই ম্যাচিউরিটি চলে আসে। নিজের সিদ্ধান্তে চলতে শিখে। তাদেরকে ম্যানিপুলেট করা সম্ভব হয় না, কিন্তু লোভে ফেলানো যায়। অর্থের লোভ, স্বাধীনতা দেওয়ার লোভ। এর পরিণতি সম্পর্কেও তারা সম্যক অবগত। কিন্তু কেবল এবং কেবলমাত্র তারা বুঝতে চাইছে না বলে পরিণতির ভয়াবহতা বুঝতে পারছে না!

আনভিরের টাকা আছে সে টাকা দিছে। মুনিয়ার দেহ আছে মুনিয়া দেহদান করছে। দেওয়া নেওয়ার সম্পর্কে মনোমালিন্য হয়েছে, মুনিয়া নিজেকে নিজে পরকালে পাঠাইছে। আনভিরের টাকা আছে সে টাকা দিয়ে বিচার ব্যবস্থা, গণমাধ্যম, নারীবাদীদের মুখ বন্ধ করবে আমরা বলার কে?

যার শরীর সিদ্ধান্ত তার, যার টাকা সিদ্ধান্ত ও তার, আমরা বলার কে?
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৩
১৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

লিখেছেন রাবব১৯৭১, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
==========================
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও বাঙালির মুক্তির অগ্রদূত। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

×