somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইব্‌রাহীম আই কে
নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

নারীর উন্নয়ন অথবা নারীবাদের উন্নয়ন। প্রেক্ষাপট-১

০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

~নারী দিবস তো চলে গেছে। আবেগী স্ট্যাটাস লেখা বন্ধ হয়েছে। পক্ষে বিপক্ষে নানা মুনি নানা মতই দিয়েছে। আসেন আবেগ থেকে বের হয়ে একটু বাস্তবতাটা পর্যবেক্ষণ করি-

~নারী রিক্সা চালাচ্ছে বলে সম অধিকার প্রতিষ্ঠা হচ্ছে। কিন্তু একবার সেই নারীকে কখনো জিজ্ঞেস করেছেন কি তার কাজ করতে কোনো সমস্যা হয় কিনা। আদৌ সে রিক্সার প্যাডেল ঘুরানোর জন্য উপযুক্ত কিনা। পিরিয়ডের ব্যাথায় কাতরের অনেক গান শুনি, সেই নারীটা পিরিয়ড নিয়ে রিক্সা চালাতে সক্ষম কিনা সেটা কখনো ভেবে দেখেছেন কি?

~নারী এখন পুরুষের সমতুল্য। ইটের বোঝা মাথায় নিতে পারে, হাতুড়ি দিয়ে পাথর ভাঙ্গতে পারে। আচ্ছা আপনারা তো মাতৃত্বকালীন ৬ মাস ছুটি পান সম্পূর্ণ বেতন সহ। সেই নারীটাকে কখনো জিজ্ঞেস করেছেন কি, প্রেগন্যান্সির সময় তোমার ইটের বোঝা বইতে কোনো কষ্ট হবে কিনা? তার মাতৃত্বকালীন ছুটিতে বেতন ভাতার ভর্তুকি দেওয়ার দায়িত্ব কোনো নারীবাদী সংগঠন নিয়েছে কিনা?

~রাস্তার মোড়ে মোড়ে এখন নারীদেরকে প্যাড বিক্রি করতে দেখা যায়। নারীরা স্বাবলম্বী হচ্ছে, উপার্জন করে খাচ্ছে। কিন্তু যেদিন একটাও প্যাড বিক্রি হয় না সেদিন রাতে তার চুলোয় ভাত চড়েছে কিনা সেটা কখনো জানা প্রয়োজন মনে করেছেন কি?

~নারীরা পারিবারিক বন্ধন ছিন্ন করে রাস্তায় বেড়িয়ে পুরুষের সাথে গা মিলিয়ে কাজ করছে। এতে করে কতজন নারী যৌন হয়রানির শিকার হচ্ছে খোঁজ নিয়ে দেখেছেন কি?

~ঘরের রান্নাবান্না করার জন্য কোনো নারীর জন্ম হয় নি। কিন্তু একই নারী যখন অন্যের ঘরে রান্না করতে গিয়ে লবন বেশি হওয়ার জন্য খুনতির ছ্যাঁক খায় তখন তার অধিকার কিভাবে সংরক্ষিত হচ্ছে মনে প্রশ্ন জেগেছে কখনো?

~নারীরা কেন ঘরের কাজ করবে, সন্তান লালন পালন করবে? তারা সারাদিন ১৪-১৬ ঘণ্টা গার্মেন্টসে কাজ করে রাতে এসে ঘরের কাজ শেষ করে দু'মুঠো খেয়ে কয়েকঘন্টা ঘুমিয়ে আবার গার্মেন্টসে যাবে। এভাবে কয়েকমাস চাকরি করার পর যখন কোম্পানি বেতন দিবে না তখন রাস্তায় নেমে ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করবে। আর এই আন্দোলন দেখে একদল নারীদের জয়যাত্রার গান গাইবে!

কোম্পানির এমডি কিংবা চ্যায়ারপার্সন মহিলা হলে যে সাম্রাজ্যবাদের এই নির্যাতন বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তাহলে শিশু নির্যাতন বন্ধ নিয়ে কাজ করা মহিলা নিজের শিশু গৃহকর্মীর উপর শারীরিক নির্যাতন করতো না।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×