somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইব্‌রাহীম আই কে
নিজের সম্পর্কেই জানতে চাই। সমালোচনা করি বলেই তো সমালোচিত!

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বেফাঁস মন্তব্য!

১৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবী করিম (সা.) কে নিয়ে কটুক্তি করার পর ভারতের বিজেপি নেত্রীর বিরুদ্ধে বাংলাদেশ অফিসিয়ালি টু - শব্দ টুকু করে নাই অথচ বাংলাদেশ বিশ্বের প্রথম সারির মুসলিম দেশগুলোর একটি, এর কারণ গতকালকে হিন্দুদের জন্মাষ্টমীতে বক্তব্য রাখতে যেয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এর বক্তব্যে ফুটে উঠে।



হিন্দুত্ববাদের ভিত্তিতে রাজনীতি করা ভারতের বিজেপি সরকারের কাছে হাসিনা সরকারকে পুনর্বহালের জন্য যে আবেদন জানাচ্ছে এবং সেই তথ্য হিন্দুদের জন্মাষ্টমী অনুষ্ঠানে একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী হয়ে সেই তথ্য গোপনীয়তার সহিত প্রকাশ স্পষ্টত বাংলাদেশ আওয়ামী লীগের মৌলিক আদর্শ ধর্মনিরপেক্ষ রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করবে।

নামে মানুষের বৈশিষ্ট্য প্রকাশিত হয়। অথচ 'আব্দুল মোমেন' ধর্মীয় মাহাত্ম্য পূর্ণ এতোবড় একটি নাম নিয়ে না সে ধর্মের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারতেছে না কূটনৈতিক সর্ম্পক জোরদার করতে সক্ষম হচ্ছে। কূটনৈতিক জ্ঞানহীন একজন মানুষকে পররাষ্ট্রমন্ত্রীত্বের আসনে বহাল তবিয়তে রাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য এবং ভবিষ্যত রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করবে।

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উন্নয়ন প্রকল্পে সন্তুষ্ট হয়ে মানুষ স্বভাবতই আওয়ামী লীগ সরকারকে পরবর্তী নির্বাচনে বিজয়ী করবে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের এহেন হীন বক্তব্যে দেশে এবং দেশের বাহিরে শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি নষ্ট করবে এবং দেশের মধ্যে সরকারের যে শক্ত অবস্থান তাকে প্রশ্নবিদ্ধ করবে এবং এসব বক্তব্যে পরোক্ষভাবে উশৃংখলতা সৃষ্টিকারী বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কাছে আকুল আহবান আপনি বিষয়টিকে অতিগুরুত্বের সাথে বিবেচনায় নিবেন এবং বৃহত্তর মুসলিম বিশ্ব এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×