নিকট অতীতের লোকালটক বা হাল আমলের ফিউশন ফাইভ সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। ব্লগের যেকোন আলোচিত ইস্যুতে তাকে তার ব্যতিক্রমি মতামত নিয়ে হাজির হতে আমরা দেখেছি, ব্লগের আমজনতা সেটা উপভোগ করেছে নিঃসন্দেহে। সাম্প্রতিক পাহাড়ী-বাঙ্গালী ইস্যু কিংবা মোস্তফা জব্বারে অভ্র ইস্যুতে তিনি তার প্রমান রেখেছেন।
কিন্তু ব্যাপারটা কি! মর্মান্তিক সব ঘটনা দূর্ঘটনা এইসময়ে একের পর এক ঘটে যাচ্ছে, একটার রেশ কাটতে না কাটতেই আরেকটা হাজির। ফেসবুক-আমারদেশ ব্যান,বেগুনবাড়ী তারপর পুরানঢাকার মর্মান্তিক দূর্ঘটনা। ব্লগে টানটান উত্তেজনা। এই সময়ে আমাদের মনজুরুল ভাইও তার একবুক ক্ষোভ অভিমান মুলতবী রেখে পোস্ট নিয়ে আমাদের সামনে হাজির হতে চাচ্ছেন।কিন্তু কি এক রহস্যময় কারনে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেও এই আলোচিত নিক থেকে কোন পোস্ট নাযিল হোচ্ছেনা। ব্যাপারটা নিয়ে কতিপয় ব্লগার, যারা একটু খোঁজখবর রাখেন তাদের সাথে আলোচনা হয়েছে তবে কেউ কিছু তেমন বলতে পারেননি। তবে এইমাত্র যেটা জানলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামনা। শুনলাম কি এক কারনে উনাকে ওয়াচ এ রাখা হয়েছে। ব্যাপারটা কি?কেউ কিছু জানেন নাকি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



