কেনরে ভাই, ৫০ দশকের সেই ..চক্কর ছাইড়া কি বার হওন যায়না?
০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনাদের কাছে আমার একখান জিনিস জাননের আছে। আজকাল অনেকে ক্যমেরা কিনে, ফটোগ্রাফি শিখে, জাত বেজাতের ফটুকও তুলে। তুলুক, আমার আপত্তি নাই, সব আনোখা কাজ কামের ফটুক তুলনের জন্যিই তো ক্যামেরাখান কেনা। সুতরাং তুলুক। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢোকেনা যখন এই পোলাডা দুদিন পর হাইপ্রোফাইল ফটোগ্রাফার হওনের লিগা বড় বড় চুল আর খোঁচা খোঁচা দাঁড়ি রাইখা কিছু টাইপড কাজকাম শুরু করে। এই ধরেন ছেঁড়া শার্ট পরা বস্তির ছেলে, ভাতের থালা হাতে গরিবের পোলা, মুখে বয়সের ছাপ পড়া বৃদ্ধা, এক ঠ্যাঙ্গের উপর দাঁড়াইয়া থাকা একখান বক, গরমের সময় রিক্সাওয়ালার তরমুজ খাওন কিংবা পোলাপানের পুকুরে লাফঝাঁপের দৃশ্য গম্ভীর মুখে তুলতে থাকে। এগুলোতে নাকি অনেক ভাবনের মত ব্যাপার স্যাপার আছে। শুধু কি তাই, এইরাম দুই একখান ছবি তুইলা চোখে মুখে যে কি ভাব তার ফুইটা উঠে কি আর বলুম।
মুন্না ভাই এমবিবিএস এ দেখছিলাম এক ফরেনার ভারতবর্ষে এসে ক্যমেরা হাতে শুধু পুওর এন্ড হাংরি পিপল খুঁইজে বেড়াইতেছিল। মুন্না ভাইয়ের সাগরেদ সার্কিট ওরে চটের বস্তায় ভইরা লাস ঘরে জ্যান্ত সাপ্লায় দিছিলো। মাঝে মাঝে এই অধমেরও এগুলানরে দেখলে এইরাম ওষুধ দেওনের সাধ জাগে। কেনরে ভাই ৫০ দশকের সেই ... ফালানি চক্কর ছাইড়া কি বার হওন যায়না? যাহোক আমি একটু কম বুঝি আপ্নেরা বুঝাইয়া কন।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ
রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭

ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন