somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরন্তর নৈঃশব্দ্যের কবির কাছে চিঠি

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় নিরন্তর নৈঃশব্দ্যের কবি,



শুরুতেই কাঠগোলাপে মোড়ানো ভালবাসা গ্রহন করবেন। আচ্ছা নিরন্তর নৈঃশব্দ্যে বইটা আপনার না? জানেন? অনেক খুঁজাখুঁজির পর অবশেষে আজ বন্ধুদের সহায়তায় আপনাকে খুঁজে পাওয়া গেল। শুনেছি আপনি ফার্মগেট এলাকায় থাকেন আর ঢাবি'র হোম ইকোনোমিক্স ইউনিট এ শিল্পকলা নিয়ে পড়ছেন ? সেদিন ক্যাম্পাসের পাশে দেখেও মূর্খের মত তাকিয়ে ছিলাম। অতটুকু বোধ হয়নি বলে সাহস করে ডাক দেইনি। জানেন কবি? বইটা পড়ে বেশ ভাল লাগলো। বলতে গেলে জীবন দাশ,ভানুসিংহ কিংবা অনীলা দেবীর মত দারুন লিখেন আপনি? আচ্ছা কবি আপনার বান্ধবী বন্যার কি খবর? একশো বছরের অনাবৃষ্টি তে তবে কি তার এখন আর আসা হয়না অহঃরহ? আর সেই তুষার রাজ্যের তুষার বালক যে তার কী অবস্থা? আপনি তো আপনার বৃষ্টি দিনের গল্প গুলো তার জন্য ধূসর খামে পাঠিয়ে দিলেন। নাকি আপনার প্রিয় সবুজ রঙের খামে পাঠিয়েছেন তা আমার জানবার বিষয় নয় বলেই সম্ভবত প্রশ্নে জড়াচ্ছি না। কিন্তু কবি সে কি আদৌ আপনার জন্য মুঠোভর্তি তুষার পাঠিয়েছে? নাকি তার দেশে এখনো তুষার ঝরতে শুরু করেনি? হয়তো ঝরের মনে কাঠগোলাপে মোড়ানো কিছু অভিমান জমে আছে।

কবি এখনো মাঝে মাঝে Angel আপনাকে হলুদ খামে চিঠি লেখে সূদুর প্রবাস থেকে? যেখানে মাতৃভূমি'র শ্যামলের সাতরঙের গাড় মিশ্রণের মাঝে আপনার প্রিয় রঙ সবুজ নেই, হয়তো।

আচ্ছা কবি আজকাল সবুজ রঙ আপনার এতো প্রিয় হয়ে গেলো কেনো? সাত রঙের সংমিশ্রণ তো ছিল আপনার প্রিয়। জড়িয়ে ছিল মন মোহনার আষ্টেপৃষ্ঠে। কিন্তু আজকাল আপনার সবুজ কে এতো ভাল লাগে কেনো? কেনই বা কুঁড়েঘরের আবির ভাইয়ের সাহায্যে শিল্পী কে বলে আপনার ১ম সন্তান(নিরন্তর সাধনার ফসল বলেই সন্তান বলিলাম) ; মানে বইয়ের প্রচ্ছদ সবুজ রঙে রাঙিয়ে নিলেন? তবে কি সেগুনবাগিচায় উনিশ থেকে দাঁড়িয়ে থাকা বিশাল অট্টালিকার বেলকণিতে বেড়ে উঠা সবুজ সেগুন গাছটির গোড়ায় হাতে শাখা পড়া আর খোঁপায় লাল সিঁদুরের স্নিগ্ধ প্রেমে যে হিন্দু রমনী এঁকেছিল মুগ্ধ নীর সেই রমনীটি ই আপনি? যে ৮ জোড়া কানের দুল,২ জোড়া নূপুর, নিজের গাঁথা পাঁচটি বেলীফুলের মালা নীল কাগজে লেখা ১০৮টা কবিতার সত্বাধিকারী ছিলেন। চেহারায় যার সদ্য বরফ গলে!

নিরন্তর নৈঃশব্দ্যের কবি আপনি কি এবারো সবুজ শাড়ি আর খোঁপায় ফুলের মাল্য পরে বই মেলায় গিয়েছেন আর আপনার সেই প্রবাসী পত্রমিতালী ফিরতি চিঠি পাঠিয়েছেন? যার প্রিয় সবুজ রঙে আপনার বসবাস। নাকি সে আদৌ অনুভব করতে পারেনি এই আপনাকে ? পারবে কি কোনদিন? কোন বিকেলে নদীর পাড়ে হেটে নিজেকে হারিয়ে যাবার মতন? কিংবা সন্ধ্যের লোডশেডিং এ পুকুরপাড়ে বসে রুপালী জোৎস্নায় মুখ লুকাতে? হয়তো তুষার বালকের মত বৈশাখি বৃষ্টি হয়ে সে কখনোই আপনার জীবনে আসবেনা।

দেখুন আমি কেমন মূর্খ! জানা ই হয়নি কেমন আছেন? হয়তো বেশ ভালই আছেন। আজ আর লিখছি না। চারিদিকে নিস্তব্ধ অন্ধকারে পরে থাকে চিঠি, কিছু বেগুনী খাম। যেখানে লেখা,
"ভাল আছি, ভাল থেকো"।

ইতি,
আপনার একজন মূর্খভক্ত।

সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×