শিরোনামহীনের বন্ধ জানালা- একটি মূল্যায়ন
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্প্রতি এক ব্লগারের প্রশংসাসূচক মন্তব্যে শিরোনামহীন ব্যান্ডের বন্ধ জানালা এলবামের একটি ভিডিও “বুলেট কিংবা কবিতা”
ডাউনলোড করি। ভিডিওটি অসাধারন কিন্তু গানটি অসাধারন না । পরে আমি পুরো এলবামটি মূর্সনা থেকে ডাউনলোড করি। শিরোনামহীন ব্যান্ড নাগরিক জীবনের চলমান ঘটনাবলীকে তাদের গানের উপজীব্য হিসেবে গ্রহন করেছে । এ বিষয় বৈচিত্রের কারনে শহুরে তরূন সমাজে ব্যান্ডটির একটি গ্রহনযোগ্যতা সৃষ্টি হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় গ্রহনযোগ্যতা অনুপাতে মনে রাখার মত গান তাদের নেই। আলোচ্য এলবামে টাইটেল সংটি ছাড়া তেমন উল্লেখযোগ্য কোন গান নেই । জাহাজী এলবাম দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে তারা যে রকম আলোড়ন সৃষ্টি করেছিল পরবর্তী এলবাম গুলিতে তার তেমন আর কোন উল্লেখযোগ্য কাজের স্বাক্ষর রাখতে ব্যার্থ হয়েছে । তবে তারা যে সবসময়ই মিউজিক ইন্ডাস্ট্রিকে আলোড়িত করতে সক্ষম সে যোগ্যতার প্রমান তারা জাহাজীতে রেখেছে। বরাবরের মত এ এলবামেও শাস্ত্রীয় সংগীতে ব্যবহার্য যস্ত্রানুষঙ্গ ব্যাবহার এলবামটিকে তার শিরোনামহীন ধারার স্বকীয়তার মর্যাদা প্রদান করেছে । শিরোনামহীন মেধাবীদের ব্যান্ড, তাদের প্রতিটি এলবাম তাদের মেধার স্বাক্ষর রাখবে সে প্র্রত্যাশা করাই স্বাভাবিক ।তাদের যে কোন এলবাম নিয়ে প্রত্যাশা থাকাই স্বাভাবিক কারন তারা সময় নিয়ে এলবাম করে । অন্যান্যদের মত তারা বিরতীহীন এলবাম বের করে না । কিনতু দুঃখের সাথে বলতে হয় আমরা আশাহত ।
অফটপিক : অনেকে মডারেটেড কমেন্ট সহ ব্লগ লেখেন , আমি মনে করি এটি ঠিক না , অন্যকে স্বাধীনভাবে মতামত প্রদান করতে দেওয়া উচিত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০

২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬

বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৬
আমাদেশর স্বপ্নের বাংলা।
--------------------------
আমার স্বপ্নের বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে মানুষ আগে ধর্ম, বর্ণ, পরিচয় পরে। এই দেশে মোল্লা, পুরোহিত, সাধু, বাউল, ব্রাহ্মণ, চণ্ডাল, চামার, মুচি সকলেই সমান মর্যাদা নিয়ে বাঁচবে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ঢাবিয়ান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪
জুলাই বিপ্লবে হাজারো তরুন রাস্তায় নেমেছিল একটা বৈষম্যহীন রাস্ট্র গড়ার স্বপ্ন নিয়ে। নির্বাচনের দাবীতে কোন মানুষই জুলাইতে রাস্তায় নামেনি। একঝাক তারুন্যের রক্তের বিনিময়ে সবার প্রত্যাশা ছিল... ...বাকিটুকু পড়ুন
এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।
আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন