স্বপ্নবিলাসী
ইফতেখারুল মবিন
এখনও আমায় দিতে হচ্ছে পাড়ি অন্তহীন বিনিদ্র রজনী,
ছায়ালোকের সেই প্রদীপ্ত নিশাপতি
জ্বালাতে পারে না এতটুকু আভা-
মন আঙিনার সেই নিভে যাওয়া প্রদীপে।
জোনাকিদের আলো জ্বেলে লুকোচুরি খেলা
কিংবা থেমে থেমে থাকা ঝিঁঝিঁদের ডাক
এতটুকু দাগ কাটে না হৃদয়পটে।
ভেঙে পড়া হিমেল হাওয়ার স্পর্শ
আনতে পারে না দু’চোখের পাতার মিলন।
জেগে জেগে গড়ে তুলেছি স্বপ্নলোকের বিশাল উঠোন,
এরই মাঝে এখন আমার বসতি।
এখানে নেই কোন কোলাহলের ছোঁয়া,
দিবাকরের সাথে নেই কোন বৈরিতা;
ছলনাময়ী ছড়াতে পারে না তার ইন্দ্রজাল,
আখিনীরে ভাসে না কোন বেদনার তরী,
উঠোনটারে ঘিরে আছে শুধুই নিথর-নিস্তব্ধতা।
আর এভাবেই হয়ে উঠেছি স্বপ্নবিলাসী,
তার সাথে সাথে আমায় তাড়াতে হচ্ছে
বেদনায় আচ্ছন্ন বিনিদ্র রজনীগুলো।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


