
নিভৃত নিশিতে
ইফতেখারুল মবিন
নিভৃত নিশিতে মেঘের সাথে চাঁদ
খেলে লুকোচুরি,
সঙ্গীবিহীন হয়ে মনটাকে জলে সপে
দুঃখ নিয়ে ঘুরি,
অপলক দৃষ্টিতে ছায়ালোকে চেয়ে শুধু
অশ্রুমালা গড়ি।
নিভৃত নিশিতে জোনাকিরা আলো জ্বালে
আঁধারের তরে,
নিজেকে নিজেই যেন হারিয়ে ফেলি
কষ্টের ঝড়ে,
অশ্রুবিধুর হয়ে মনটা পড়ে থাকে
বেদনার ভারে।
নিভৃত নিশিতে ঝিঁঝিঁ ডাকে কাঁশবনে
শুনি তার ধ্বনি,
অগোচরে বার বার আসে যে ফিরে
দুঃখের প্রতিধ্বনি,
মন থেকে তায় নিয়েছে বিদায়
প্রভাত দিনমনি।
নিভৃত নিশিতে নিভৃতের খেলা চলে
প্রকৃতিরে জড়িয়ে,
স্বপ্নেরা পড়ে থাকে আশায় বুক বেঁধে
প্রিয়ার পথ চেয়ে,
বাকীটা পথও পাড়ি দিতে হবে
সঙ্গীবিহীন হয়ে।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



