ভালোবাসি
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃইন্টারনেট
ভালোবাসিইফতেখারুল মবিন
ভালোবাসি-তোমার অবাক করা
পুলকদীপ্ত মায়াবী চাহনি,
যার গভীরে লুকায়িত রয়েছে
রঙিন স্বপনখানি।
ভালোবাসি-লাল দুটি ঠোঁটের
গুপ্তকরা বচন-ভঙ্গীর প্রসার,
যদি তা না বুঝতে পারতাম
সব-ই হতো অসার।
ভালোবাসি-তোমার মেঘের ন্যায়
কাজল-কালো অলক,
চেয়ে থাকি সেদিক পানে
পড়ে না চোখের পলক।
সবকিছুতেই পরিপূর্ণ তুমি
চন্দ্রিকায় ভরা তরুণী,
তোমায় ভালোবাসি,বাসবো
যতোদিন আছে ধরনী।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯

ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা...
...বাকিটুকু পড়ুনআজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?
এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো...
...বাকিটুকু পড়ুন
আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!
আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥
আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২

উৎসর্গঃ
ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না...
...বাকিটুকু পড়ুন