somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরও একটি ধর্ষণ !!

০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকজন বন্ধু । হঠাত আড্ডায় একদিন কথায় কথায় এক বন্ধু বলেই ফেলল যে, হ্যা ঐ মেয়েটির সাথে তার সম্পর্ক ছিল । এবার সবাই পেল নতুন এক টপিক , নবজীবন পেল তাদের আড্ডা । এ নবজীবন তাদের দান করল হাজারো অজানা তথ্য । প্রকাশ পেল সেই প্রেমিক প্রেমিকার শারীরিক সম্পর্কের কথা । প্রেমিক তার প্রেমিকার শরীরের প্রত্যেক অঙ্গের পুংখানুপুংখ ব্যখ্যা প্রদান করল তার মিত্রদের কাছে । হঠাত সে লক্ষ্য করল তারা কেউই তার কথা পুরোপুরি বিশ্বাস করছে না । তাদের চেহারা বলছে এ সুন্দর এক গল্প । আঘাত অনুভব করল প্রেমিক তার পৌরুষত্ত্বে ।
পরদিন । হ্যা , ঠিক পরদিনই প্রেমিক তার বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেল তার বাসায় । বাকীদের ধারণাই ছিল কোন পাপের,অন্যায়ের অংশীদার হতে যাচ্ছে তারা । কোনরূপ সময় ব্যয় না করেই প্রেমিক মেলে ধরল তার ল্যাপটপ আর সেই ল্যাপটপ তুলে ধরল প্রাক্তন প্রেমিকার নগ্ন দেহ । চোখ দিয়ে ধর্ষণ করে গেল তারা মেয়েটিকে । প্রেমিকের চেয়ে চার বছরের ছোট এক বালিকার দেহের উপরে কিভাবে ঝাপিয়ে পড়তে হয় তা প্রেমিক শেখাতে লাগল তার বন্ধুদের ।
এভাবে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে হাজার নারী । তারা কারো না কারো বোন , আর আরেক দলের কাছে তারা কেবলই সম্ভোগের বস্তু । কতটা বিশ্বাস করে সে তার দেহ সঁপে দিয়েছিল তার প্রেমিকের কাছে তা জানবে না তার প্রেমিক , না জানবে তার প্রেমিকের বন্ধুগণ । তারা প্রত্যেকে ধর্ষক । আবার তারাই মাঠে নামে ধর্ষকের বিচারের জন্য ।
কি দোষ ছিল মেয়েটার ?
প্রেমিক হয়ে নিজের বিবেককে একবার প্রশ্ন করো ।
সে বিয়ের কথা বলে পরিবারের বিরুদ্ধে গিয়ে প্রেমিককে রাখতে পারেনি নিজের করে ?
তাহলে তুমি কেমন পুরুষ হলে যে সকল দোষ তার ঘাড়ে চাপিয়ে তাকে কামের বস্তুতে পরিণত করলে আর হাজার মানুষের সামনে তাকে বানালে বেশ্যা ?
পুরুষাঙ্গ থাকা সত্ত্বেও তুমি তাহলে পুরুষ নও ।
তোমার বোন , তোমার মা , এমন আরো হাজারো নারী আছে তোমার আত্মীয় । শুধু তাদের প্রতি সম্মান দেখানোকেই নারীকে সম্মান দেখানো বলে না ।
মেয়ে তুমিও নিজের বুদ্ধিহীনতার পরিচয় দিলে সেই ছেলের কাছে তোমার দেহ সঁপে ।
পরিবর্তন হোক সমাজ , পরিবর্তন হোক সামাজিক জীবের মন-মানসিকতা ।

ধর্ষক হয়ো না , মানুষ হও ।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ রাত ১২:৩৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×