এখন যার ছেঁড়া সকাল; তুমি কি সেই?
একদিন যার ভরা ছিল ভোর; তুমি কি সেই?
এখন আঁকে যে বিষন্ন গোধূলী; তুমি কি সেই?
যার সাঁঝে ছিল মেয়েটির মায়া; তুমি কি সেই?
বহুদিন পড়ে মন হল পাখি; তুমি কি সেই?
একদিন যার পথ ছিল নদী; তুমি কি সেই?
মেঘ জুড়ে ছিল ভালবাসা মাখি; তুমি কি সেই?
তোমারও তো ছিল একটা তুমি; তুমি কি সেই?
হারিয়ে গেছে যার হারানোর গান; তুমি কি সেই?
মিলবেনা হাতে,হাত খানি কভু; তুমি কি সেই?
বৃষ্টি ঝরে গেলে কান্না লুকায়; তুমি কি সেই?
একদিন ছিল ঝড় মানে তুমি; তুমি কি সেই?
স্বপ্ন ছিলো যার যৌথ খামার; তুমি কি সেই?
দিন বদলের স্বপ্ন বেচে যে ;তুমি কি সেই?
মাঠ পেরুলেই হাঁপ ধরে যায়; তুমি কি সেই?
বাঁচবে বলে পথ খুঁজেছিলে; তুমি কি সেই?
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





