যেই পৃথিবীর জলেরা শুধু বৃষ্টির সঙ্গেই নয়,
বিষাদের সাথেও জুড়েছে গভীর প্রনয়,
যেখানে মৌসুমী মেঘেদের বুকে টেনে নিতে,
পর্বতেরা মেলে রাখে নির্লজ্জ শুভ্র টোপর,
যেখানে নদীদের সাথে বয়ে চলে বাসনার পলি,
কূলে কূলে আঁকে সভ্যতার আত্মঘাতী স্লোগান,
সেখানে জীবন তো কেবলি আকুল শ্রাবণ ধারা,
অকাতরে অপলক,- কেবলি ঝরে ঝরে যায়!
যে সময়ের স্বপ্নেরা কেবলি আরন্যিক অহং ঔদার্যে,
কেঁপে কেঁপে যায় নেশাতুর শঙ্খীল সাতখানি দুঃখে,
যেখানে কবিতা লেখার জন্য নিতান্ত কবি হলেই চলে,
কিন্তু কবিতা হওয়ার জন্য হতে হয় জলজ্যান্ত বিষাদ,
যেই পৃথিবীর নিবিড় নিষিমায়ায় গান ভাঁজে প্রজাপতি,
যেই জনমে শুঁয়োপোকারা পায়নি না দেখা অতুল অমরাবতী,
সেই পৃথিবীর জনমে জনমে জাল বুনবে অতৃপ্তির মাকড়শা,
সকাতর প্রেম,-সে তো কেবলি বাসনা জল,অনিঃশেষ উদ্বায়ী!
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




