শোক,- সে ভীষন ওজনদার বটে,
আমার দেখা ভারী বস্তুগুলোর মধ্যে অন্যতম !
সবথেকে শক্তিমান কাঁধটাও যেমন-
একদিন নুয়ে যায় তার বিবশ চাপে।
চলতে চলতে কোন এক বাঁকে,-
আলগোছে খসে পড়ে তার ব্যাথাতুর ভগ্নস্তূপ।
সময়ের মাংসাশী কীটগুলোর অচেতন দংশনে,-
বিষে জর্জর শোকের শরীরটাও এক সময় ছেড়ে দেয় হাল।
যত মায়ায় শপথে তুমি বাঁধোনা কেন,
জল ঝরিয়ে যাবেই সে ডুবে ভুলে যাওয়াদের অন্ধকূপে।
আর খুব যদি প্রেম মিশে থাকে সেই ঘামে,
তবে বুকের পাজর ধরে কিছু রাতজাগা ঝাকুনি,
আটপৌড়ে জাগরনে বিষাদের কিছু তীক্ষ্ণ আঁচড়,
মেঘ করে অন্ধকার নামলে বুকের ভেতর গুমগুম গর্জন,
আর সন্ধ্যা হলেই সেই পথের দিকে নির্নিমেষ চেয়ে থাকা!
এই তো শোক! এই তো সকল অশ্রু ফোঁটার বিনীত উপাখ্যান!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


