কত সাধ গেল এমনি জলে ভেসে ভেসে,
কত নিঃশ্বাস মিলিয়ে গেল নিশ্চুপ নীলিমায়,
কত বিষাদ হল ঘুঙ্গুর বাজিয়ে নীল প্রজাপতি,
কত যাতনা মেলায় গিয়ে হেরে বসলো পারানির কড়ি,
কিছু স্বপ্ন তবে জেনে গেছে ,দেখা হবে বিচ্ছেদ বিকালে,
কিছু মন তবু থেকেই যাবে, আনমনা সুতো ছেঁড়া ঘুড়ি!
জগতের সমস্ত বিষন্ন বকুলের সুবাসিত পতনে,
পথগুলো সেজে রয় অসীমের অচিন সম্মোহনে,
যাব না, যাব না পন করেও কিছু দুঃসাহসী মেঘ,
চিরকাল অতর্কিতে ঝরে পরে চন্দনের বনে।
হেমন্তের সাথেই কাশফুলের একান্ত প্রনয় জেনেও,
সন্ধ্যার সবুজ সবুজ টিয়া স্বপ্নে বুঁদ হয় পাহাড়ী বুনোফুল,
কামনায় কাতর বলাকারা উড়ে যায় উড়ে যায় আকাশ বেয়ে,
কিছু কিছু রাতে মরে যেতে ইচ্ছে হয়, শেষবারের মত করে ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৩ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



