somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার দেখিস

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাকে নিয়ে খুব খেলিস,
তুই, তোরা, এ-পাড়া, সে-পাড়া…
ইচ্ছে হয় আর ডেকে বলিস,
যাহ্‌ শালা, তোর গায়ে গন্ধ,
সরে হাঁট, কয় দিন গোসল করিসনা!
এহ মা, কী ভীষন নোংরা!
এই সর সর, এক লাত্থি খাবি।
আমাকে নিয়ে হাসিস জানি,
কিন্তু তোদেরকে বলছি শোন-
তোদের মত লোভী শুয়োরগুলোর জন্য
আছে এক বিরাট সুখবর!
সারাজীবন পেট ভরে খেয়েছিস,
তার বেশী ছড়িয়ে নষ্ট করেছিস,
মোটা তাজা হয়েছিস,
ঝলমল রৌদ্রে স্যাঁকা, রেশমি পেলব ত্বক,
পাছা ভর্তি চাপ চাপ মাংস
তোদের জন্য একটা কসাইখানা গড়া হচ্ছে।
তোদের সুরভিত থাইগুলো মশলায় ভেজানো হবে,
সুমাত্রার মশলা, একটুও অনাদর হবে না বুঝলি?
বিশাল উৎসব হবে, সবাই হাজির হবে,
দেখে মনে হবে যেন কেয়ামতের ময়দান!
আমন্ত্রন পত্রও ছাপানো হয়ে গেছে,
এই মহান উৎসব এর সম্মানিত অতিথিবৃন্দ-
জগতের অনাহারী ক্ষুধার্ত কুকুরগন,
ইতিমধ্যে রওনা হয়েছেন পথে।
রান্নার আগুনটুকু কোথা থেকে আসবে ভাবতো?
না না তোদেরকে পোড়ানোর জন্য-
পৃথিবীর একটা গাছও কাটা পড়বে না।
তোদের নেকীর হিসেবের যে আমলনামা,
ওগুলো খুব বিশাল হয়ে গেছে জানিস?
তোদের নেকীর হিসেব রাখতে রাখতে
স্বর্গের ব্যাংক গুলো প্রায় দেউলিয়ার পথে!
তোদের আমলনামার কাগজ যোগাতে যোগাতে
নিষিদ্ধ গন্ধম বৃক্ষগুলোও প্রায় বিলুপ্তির পথে।
এতক্ষণে বুঝে ফেলেছিস তাইনা?
ঐ আমলনামা পুড়িয়েই আগুন হবে
বেহেস্তী বাবুর্চি ভর্তি জাহাজটাও নোঙর তুলেছে।
চির যৌবনা, চির কুমারী,
কামে- রসে টইটুম্বুর বেহেস্তের পবিত্র মাগী বৃন্দ-
ওনারা আসতে বড়ই ইচ্ছা প্রকাশ করেছেন।
পান পাত্র হাতে অতিথি সেবায়-
ওনারা থাকবেন কাতারে কাতারে,
কুকুরগুলো বড়ই উদগ্রীব অপেক্ষায় আছে রে,
আমাকে নিয়ে তো খুব হাসিস না?
এবার দেখিস..









*** এইটাও তের মাত্রার ভূমিকম্পের সাথে লেখা, রেগে ছিলাম খুব, এখনও রাগটা উঠে আসছে। একটু আগেই অফিসের সামনে উৎসব করে ইজি বাইক ভাঙ্গা হল, বলার অপেক্ষা রাখেনা যে পেটের দায়ে বের হয়েছিল সে, আরও অসংখ্য দিন-আনি-দিন-খাই মানুষের মত। ওদের ব্যঙ্ক ব্যলান্স নাই, জমানো টাকা নেই, আগামিতে পুষিয়ে নেওয়ার কোনো প্রতিশ্রুতি নেই। ওদের যে রাস্তায় না নামলে চলে না, এইটা বোঝার জন্য তো রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। যার পেট আছে, ক্ষুধা আছে, ঘরে কয়েকটা প্রিয় মুখ আছে অপেক্ষায়, যাদের কাছে খালি হাতে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমি তাকিয়েছিলাম চালকের চোখের দিকে, তার চারপাশে ভাঙ্গা কাঁচের টুকরো, কিন্তু আমি দেখছিলাম তার চোখ! তার চোখ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে চারপাশে। প্রতি পাঁচ বছর পরে এই একই দৃশ্য, সে যে দল ক্ষমতাই থাকুক, যে দল বিরোধী দলে থাকুক! এদেরকেই ভোট দিতে হয় আমাদের, মনে হচ্ছে ভোটটা এর থেকে কুকুর দিয়ে খাওয়ায় দিলে শান্তি পাইতাম, জানোয়ারদেরকেই যদি ভোট দিতে হয়, এই ভোট নিয়েই প্রতিবার এত কামড়াকামড়ি, সেই ভোট মানুষরূপী জানোয়ারদের দিয়ে লাভ কী? সত্যিকার জানোয়ারদেরই দেওয়াই তো ভাল!
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×