শোন শোন গুনমণি, শোন দিয়া মন,
রঙ্গশালা আজব এক করিব বর্ণন,
রঙ্গশালা আজবশালা অবাক ব্যাপার ভাই
বাস্তবেতে ইহার কোনো জায়গা জমি নাই!
আদর করে ডাকে ‘সামু’ ভক্ত ইহার সব
বাংলাভাষায় অন্তর্জালে প্রথম তুললে রব!
ভোরের আলো জ্বাললে যারা নমস্কার করি,
অধম আমি, কাব্য করি, নামে ইফতি কবি!
চল তবে দেখা যাক কাদের ভালবাসায়,
এতো দূরে আসলে সামু, তূর্য যাদু মায়ায়!
জানা আছে কিছু নাম, কিছু অ-জানা,
ত্রুটি যদি হয় তবে, ক্ষমা প্রার্থনা!
আমাদেরই মাথার পরে বটবৃক্ষ ছায়ায়,
ইমন জুবায়ের নামের স্বপ্ন ঘুমে রয়!
গুরু তোমায় সালাম করি আমরা ভাগ্যবান,
তোমার অতুল স্নেহ ধারায়- পূর্ণ তব প্রাণ!
দুই হাজার তের সনের উনিশ ডিসেম্বর,
ব্লগ ডে’র ভুত করছে সবার উপ্রে ভর!
বসবে মেলা মিলন মেলা, নয়া-পুরান পাখি,
চোখের আলো জ্বলবে প্রাণে, জারুল স্মৃতির ঝাঁপি!
সারা বছর, দিবা-রাত্রি, রোদ-বৃষ্টি ময়,
দেখে ভাবি সামু এক নদী বয়ে যায়!
গদ্য, পদ্য, এটা-সেটা, ভ্রমণ রঙ্গ ফিকশান,
চলছে গাড়ি যাত্রাবাড়ি, ছাদে মাইকেল জ্যাকসন!
আরও আছে অচল সচল নানা ছবির গল্প,
হেল্প চাই, টেকি ভাই, মাথা পুরা নষ্ট!
কপি-পেস্ট, ক্যাচালবাজী মাঝে মাঝেই চলে,
ফাউল ছাড়া ফুটবল খেলা, হতে পারে কবে?
যখন কারো দুঃখ ভারী, কোনো সহায় নাই,
আমরা ব্লগার জেগে বলি- আমরা আছি ভাই!
মুক্তিযুদ্ধ গর্ব মোদের, ভুলিনি আমরা কিছু,
শহীদ পিতা সূর্য মোদের, একাত্তরের যিশু!
বীরাঙ্গনা মাতৃ মোদের, আকাশ সমান ত্যাগ,
মাগো আমরা থাকবো জেগে, করছি শপথ দ্যাখ!
আমি বাংলাদেশ দেখেছি,
পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,
আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!
এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।
*** ব্লগ ডেতে ঢাকা আসার ইচ্ছে ছিল, কিন্তু বুঝতে পারছি দেশের এই পরিস্থিতিতে সেইটা সম্ভব হবে না! যশোরের ব্লগার কেউ থাকলে আওয়াজ দিয়েন, দুই তিন জন পাইলেই হবে, আমরা ব্লগ ডে উদযাপন কইরা কাঁপায়ে দেব!
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




